গনি খান নয়, মমতা ম্যাজিক হবে মালদহে, ভোট দিয়ে দাবি করলেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর
সকাল থেকেই দক্ষিণ মালদহের বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন। দক্ষিণ মালদহ মানেই কোতোয়ালির প্রভাব। আবু বরকত গনি খানের বাড়ি এই এলাকাতেই৷ গনি পরিবারের ভোট এবার কোন দিকে যাবে?
সকালেই ভোট দিলেই মৌসম বেনজির নূর। সাধারণ ভোটারদের সঙ্গেই তিনি লাইনে দাঁড়ান। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। এবার গনি ম্যাজিক নয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক হবে দক্ষিণ মালদহে৷ এই দাবি করলেন তিনি।

গনি খানের নামেই মালদহে আজও ভোট হয়। গনি খানের ম্যাজিক যেন দেখা যায় আজও ভোটবাক্সে। দক্ষিণ মালদহ কেন্দ্র দীর্ঘ সময় ধরে কংগ্রেস ধরে রেখেছে৷ রাজ্যে তৃণমূল ঝড়ের পরেও কোনওভাবে এই আসন হাতছাড়া হয়নি।
কোতোয়ালি দক্ষিণ মালদা লোকসভা আসনের মধ্যেই পড়ে৷ ২০০৯ সালে আসন পূনর্বিন্যাসের পরে এই কেন্দ্র তৈরি হয়৷ সেই সময় থেকেই এই কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু। টানা ১৫ বছর ধরে তিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন। এবার আর তিনি ভোটে লড়েননি৷ তাঁর পুত্র ঈশা খান চৌধুরী ভোটে লড়ছেন।
তবে এবার কংগ্রেস ওই আসনে জয় পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মালদহতেও হচ্ছে৷ এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জিতবেন। গত বার এই কেন্দ্রে তিন নম্বর স্থানে ছিল তৃণমূল। এবার কংগ্রেস, বিজেপিকে পিছনে ফেলে তৃণমূল এই আসন পাবে৷ দাবি করলেন মৌসম৷
গনি পরিবারের হয়েও দীর্ঘ সময় ধরে তৃণমূলে মৌসম নূর। তিনি এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ গত বার তাঁকে প্রার্থী করেছিল দল। কিন্তু মালদহ উত্তর কেন্দ্রে তিনি খগেন মুর্মূর কাছে হেরে যান। এবার তিনি আশা করেছিলেন দল টিকিট দেবে।
কিন্তু সেই আশা ভাঙে তাঁর। দল মালদহ দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহনেওয়াজ আলি রায়হানকে প্রার্থী করে। তবে অভিমান বেশি দিন ধরে রাখেননি মৌসম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications