নেই মাস্ক! দার্জিলিংয়ে গ্রেফতার পর্যটক সহ ৩০
নেই মাস্ক! দার্জিলিংয়ে গ্রেফতার পর্যটক সহ ৩০
দ্বিতীয় ওয়েভের রেশ এখনও পুরোপুরি কাটেনি! অক্সিজ৯ন-বেড-আইসিইউ নিয়ে হাহাকার এখন কানে লেগে! চিকিৎসক-গবেষকরা বারবার সাবধান করছেন, তৃতীয় ওয়েভে নিয়ে৷ কিন্তু এসবে কোনও ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের এক অংশের৷ সংক্রমণ একটু নিম্নমুখী হতেই তাঁরা ভিড় জমাচ্ছেন শৈলশহর দার্জিলিংয়ে।

মাস্ক ছাড়া, কোনও কোভিড বিধি না মেনে বেপরোয়াভাবে ঘুরছেন এদিক ওদিক! ফল? রাজ্যে বাড়ছে দৈনিক সংক্রমণ আর যার শীর্ষে দার্জিলিং! বাধ্য হয়ে এবার কড়া পদক্ষেপ নিল দার্জিলিংয় প্রশাসন৷ কোভিড বিদি না মানার অপরাধে চার পর্যটক সহ মোট ৩০ জনকে গ্রেফতার করল দার্জিলিং পুলিশ।
শেষ ২৪ ঘন্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৮৯৯জন৷ দৈনিক সংক্রমণের নিরিক্ষে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে দার্জিলিং৷ গত চব্বিশ ঘন্টায় দার্জিলিংয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ জন৷ স্বাভাবিকভাবেই কোভিডবিধি নিয়ে কড়া হয়েছে স্থানীয় প্রশাসন৷ ২৪ ঘন্টার মধ্যে RTPCR টেস্ট অথবা ডাবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট না থাকলে দার্জিংলিয়ে ঢোকা নিষিদ্ধ হয়েছে পর্যটকদের জন্য। পাশাপাশি মাস্ক ছাড়া ও সামাজিক দূরত্ব না মেনে ঘোরা ফেরার করা উপরও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। দার্জিলিং ও আশেপাশের হোটেলগুলো কোভিডবিধি মানছে কিনা সেটা দেখার জন্য হোটেলেও তল্লাসি শুরু করেছে পুলিশ৷ সোমবার কোভিড বিধি মেনে মাস্ক না পরায় কয়েককজন গাড়িরচালক, ব্যবসায়ী এবং চারজন পর্যটককে আটক করে পুলিশ। তাদের স্থানীয় থানা নিয়ে যাওয়া হয়৷ তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications