Lok Sabha Election 2023: কোচবিহারে উদয়ন গুহর গাড়িতে 'হামলা'! পাল্টা অভিযোগ নিশীথ প্রামাণিকের
গত উনিশ মার্চ কোচবিহারে মানুষ কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রীর মধ্যে সংঘর্ষের সাক্ষী থেকেছিলেন। সেই সময় দুই মন্ত্রীর মধ্যে হাতাহাতি হয়েছিল। আর এদিন দুই মন্ত্রী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহারের ঘুঘুমারিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিশীথ প্রামাণিক প্রচারের জন্য এদিন ঘুঘুমারিতে গিয়েছিলেন। প্রচারের সময় উদয়ন গুহর কনভয় কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। বিজেপির অভিযোগ, উদয়ন গুহর কনভয় থেকেই লোকজন নেমে আক্রমণ করে বিজেপি কর্মী সমর্থকদের। উদয়ন গুহর নিরাপত্তারক্ষীরা বন্দুক বের করে বলে অভিযোগ।

পাল্টা উদয়ন গুহের অভিযোগ, তিনি কোচবিহারে ফিরছিলেন। কোচবিহারের আইসি তাঁর গাড়ি প্রায় বের করেও দিয়েছিলেন। কিন্তু সেই সময় বিজেপির মিছিল থেকে তার গাড়িতে হামলা চালানো হয়। নিশীথ প্রামাণিকের ইশারায় তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ করেছেন উদয়ন গুহ। তিনি গাড়ি থেকে বেরিয়া রাস্তায় বসে পড়েন। তিনি অভিযোগ করেছেন, তাঁর অ্যাটেন্ডেন্টকে মারধর করা হয়েছে।
গতদিনের মতো এদিনও নিশীথ প্রামাণিককে নিরস্ত করেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তিনি অভিযোগ করেছেন, উদয়ন গুহর কনভয় থেকে হামলা চালানো হয়েছে। উদয়ন গুহই গুণ্ডামির নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছেন নিশীথ প্রামাণিক। অন্যদিকে গত দিনের মতো এদিনও তার সমর্থকররা হামলার শিকার বলে দাবি করেছেন উদয়ন গুহ।
তবে শুধু লোকসভা ভোটের মরসুমেই নয়, এর আগে গত বছরে পঞ্চায়েত ভোটের সময়েও সম্মুখ সমরে ছিলেন দুই মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে তির ছোড়া হয় বলে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পাল্টা উদয়ন গুহ দাবি করেছিলেন, নিজের ব্যর্থতা ঢাকতেই এমন মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী উদয়ন গুহকে রাজ্যের বড় গুণ্ডা বলে মন্তব্য করেছিলেন। পাল্টা উদয়ন গুহ বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী গাঁজা পাচারের সঙ্গে যুক্ত।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications