প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধস নামল ৫৫ নম্বর জাতীয় সড়কে, যোগাযোগ বিচ্ছিন্ন দার্জিলিং

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধস নামল ৫৫ নম্বর জাতীয় সড়কে, যোগাযো বিচ্ছিন্ন দার্জিলিং

প্রবল বর্ষণ চলছে উত্তরবঙ্গে। নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত পাহার। শুক্রবার সকালে কার্শিয়াঙের কাছে তিনধারিয়ায় ৫৫ নম্বর জাতীয় সড়কে বড় ধস নামে। যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং এবং শিলিগুড়ি। ঘুরপথে দার্জিলিং পৌঁছতে হচ্ছে। মেরামতির কাজ শুরু হলেও সেটা স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন আধিকারীকরা। ধসের কারণে টয় ট্রেনের লাইনেও ক্ষতি হয়েছে।

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ

দক্ষিণ বঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমেনি। উল্টে বর্ষণ বেড়েছে। গত কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই।

দার্জিলিঙে ধস

দার্জিলিঙে ধস

প্রবল বৃষ্টিতে ধস নামে দার্জিলিঙের কাছে কার্শিয়াঙের তিনধারিয়ে ধস নামে। ৫৫ নম্বর জাতীয় সড়কের বড় এলাকা জুড়ে ধস নেমেছে। যার জেরে যোগাযোগ বিচ্ছিব্ব হয়ে গিয়েছে দার্জিলিং এবং শিলিগুড়ি। দ্রুত রাস্তা মেরামতির কাজ হচ্ছে। ঘুরপথে দার্জিলিং পৌঁছতে হচ্ছে। রোহিনী হয়ে তবে দার্জিলিং যাচ্ছে গাড়িগুলি। ধসের কারণে টয়ট্রেনের লাইনেও ক্ষতি হয়েছে।সেটাও সারাইয়ের কাজ করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃষ্টি

আপাতভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি করলেও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারমধ্যে পূর্ণিমার ভরাকোটাল রয়েছে।সুন্দরবন এলাকায় মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে। পূর্ণিমার ভরা কোটালে জলস্তর বাড়বে বলে জানানো হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

পূর্ণিমার ভরা কোটাল

পূর্ণিমার ভরা কোটাল

পূর্ণিমার ভরা কোটাল জলে ফের ভাসতে পারে সুন্দরবন এবং সংলগ্ন এলাকা। সকাল থেকে সেইসব এলাকায় মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। ইসাসের পরে এখনও সুন্দরবনের একাধিক জায়গায় জল নামেনি।তারপরে দফায় দফায় ভরাকোটালে আরও পরিস্থিতি খারপ হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+