Kali Puja 2024: গাঁদা থেকে জবা, ফুলের দামে মূর্চ্ছা যাচ্ছে শিলিগুড়িবাসী
ঘূর্ণিঝড় দানার কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জমি জলে ডুবে যায়। ফুলের জমিতে জল দাঁড়িয়েছিল। আর তার প্রভাব পড়ল কালীপুজোর গাঁদা থেকে রজনীগন্ধার ফুলের উপর। দাম বাড়ল প্রায় দ্বিগুণ। জবা ফুলের দামও অনেকটাই বেশি। শিলিগুড়ির বাজারে যথেষ্ট চিন্তায় বিক্রেতারা।
পাশাপাশি দরদাম করে, বুঝে ফুল কিনতে হচ্ছে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তাদের। আজ বুধবার সকাল থেকে বাজারে কমবেশি ক্রেতার আনাগোনা। পাশাপাশি ফুলের দামেও ছ্যাঁকা লাগছে। কার্যত ফুলের দামে মূর্চ্ছা যাওয়া অবস্থা।

দীপাবলি উপলক্ষে আলোকসজ্জা ও ফুল দিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসস্থান সাজিয়ে তোলেন প্রায় সকলেই। অপর দিকে রাত পেরোলেই শ্যামাপুজো। ফুল দিয়ে ঘর সাজানো। পাশাপাশি পুজোয় ফুলের জোগান। কিন্তু এবার শিলিগুড়ির আমজনতার বেগ পেতে হচ্ছে অনেকটাই।
দক্ষিণবঙ্গে কয়েক সপ্তাহ ধরে টানা নিম্ন চাপের জেরে ক্ষতি হয়েছে বহু ফুল চাষির। শেষ বেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারি বৃষ্টিতে জল দাঁড়িয়েছিল ফুল চাষের জমি। প্রচুর ফুলের চাষে ক্ষতি হয়েছে। এই অবস্থায় এবারের পুজোতে ফুলের বাজার আগুন হবে বলেই অনুমান।
প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। দাম বেড়েছে সব রকম ফুল থেকে শুরু করে গোলাপ, কমলা - হলুদ গাঁদার। ফলে বাজারে অন্যান্য বছরের থেকে রয়েছে ক্রেতার সংখ্যা কম। প্রতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন ফুলের দোকানগুলোতে চরম ব্যস্ততা থাকে। পাশাপাশি ফুল ক্রেতাদের বিশাল ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু এবারে তেমন চোখে পড়ছে না।
ব্যবসায়ীদের দাবি, এই বছর ফুলের দাম বৃদ্ধি হওয়াতে বাজারে ক্রেতাদের সংখ্যা রয়েছে অনেকটাই কম। গত বছর যে গাঁদার মালা ১৫ টাকায় বিক্রি হয়েছে, তার দাম এবার ২৫ থেকে ৩০ টাকা। জবা ফুল ও মালার দামও অনেকটাই বেশি। মালদহ, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলা থেকে ফুল আসে। সেখান থেকে আবার পাহাড়ের অন্যান্য জায়গায় চলে যায়। পাশাপাশি পাহাড়ের রাস্তা খারাপ।
সেই কারণে পাহাড়ি ক্রেতার সংখ্যাতেও পড়েছে ভাটা। বুধবার সাত-সকালে ফুল কিনতে আশা এক ক্রেতা চড়া দামের কারণে ফুল না কিনেই ফিরছেন। বেলা বাড়লে ফুলের দাম কমার আশা। এখন ফিরে গেলেও পরে ফুল কিনতে আসবেন বলে জানান। কালীপুজোর দিনে ফুলের দাম আরও বাড়বে। সেই কথাও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications