Firhad Hakim: 'আমিও দিনে চার ঘণ্টা এই কাজ করি', তৃণমূল নেতা-কর্মীদের বড় পরামর্শ ফিরহাদের
Firhad Hakim: মালদহে আমরা দুটি লোকসভা পাইনি। লোকসভা নির্বাচনে তৃণমূলের মালদহে ফল খারাপ হয়েছে। কিন্তু দলীয় কর্মীদের বলছি, কেউ একে অপরের বিরুদ্ধে দোষারোপ করবেন না। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে গিয়ে এমনটাই বার্তা ফিরহার হাকিমের। শুধু তাই নয়, মানুষের সঙ্গে যাতে যোগাযোগ থাকে সেই কথাও বলেন তিনি।
পাশাপাশি নেতা-কর্মীদের টার্গেটও বেঁধে দেন। ফিরহাদ (Firhad Hakim) জানিয়ে দেন, আগামীদিনে মালদহে ১২ টি বিধানসভার ১২টি পেতে হবে। আর সেই লক্ষ্যেই কাজ করার কথা বলেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, দুর্ভাগ্য ভাবে মালদহে তৃণমূলের দুটি লোকসভা আসনের ফল খারাপ হয়েছে । তবে এখানে হতাশ হলে চলবে না। কেউ একে অপরের বিরুদ্ধে দোষারোপের আঙুল তুলবেন না। বরঞ্চ কোথায় গাফিলতি ছিল, কেন এই ফল হল? তা বিশ্লেষণ করতে হবে বলে মন্তব্য করেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।
এই বিষয়ে নেতা-কর্মীদের তাঁর (Firhad Hakim) পরামর্শ, নিজেরা একটি করে ডাইরি সংগ্রহ করুন। দলের জন্য প্রতিদিন চার ঘন্টা সময় দিন। মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ান। নিজেদের এলাকায় ঘুরে বিভিন্ন সমস্যার বিষয়গুলি ডায়েরিতে নথিভুক্ত করুন। এরপর প্রশাসনকে জানান। এমনকি তিনিও এই কাজ দিনে চার ঘন্টা করে থাকেন বলে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী।
এদিন এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার সুবাদে বহুবার লড়াই আন্দোলন করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তবুও কারোর কাছে মাথা নত করেন নি। যেটা বিরোধী দলগুলি করছে। মনে রাখতে হবে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। বাংলায় যে বিজেপির কোন স্থান নেই তা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। ফলে বিজেপির ষড়যন্ত্র নিয়ে বেশি ভাবার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না কলকাতায় মেয়র।
তিনি (Firhad Hakim) আরও বলেন, ২০২৪ সালের আর কটা মাস বাকি। তারপরে আসবে ২০২৫। এর পরের বছর ২০২৬ - এ বিধানসভা নির্বাচন। এখনো সময় আছে, নিজের এলাকাতে মানুষের জন্য সময় দিন। কোন মানুষ সরকারি সুবিধা পাচ্ছে না,কার কি সমস্যা সেগুলো দিকে বিশেষ নজর রাখতে হবে বলে জানান ফিরহাদ।












Click it and Unblock the Notifications