Dengue in West Bengal: আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ! আশঙ্কায় চিকিৎসকরা
Dengue in West Bengal: বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়ঙ্কর রূপ নিয়েছে। একই সঙ্গে ভাইরাল জ্বরের প্রকোপও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই ভাইরাল জ্বর প্রায় প্রতিটি ঘরেই দেখা যাচ্ছে। তার সঙ্গে খুসখুস কাশি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
প্রতিদিন লম্বা লাইন থাকছে ওপিডিতে।। এতটাই ভিড় যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। শুধু ডেঙ্গু কিংবা ভাইরাল জ্বরই নয় বর্তমানে চোখের ইনফেকশানও প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে। চোখের ডাক্তার দেখাতেও ওপিডিতে ভিড় বাড়ছে। আর তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

এই অবস্থায় মানুষকে সতর্ক হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। গতবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। তবে এই বছর এখনও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌছয়নিও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দু'একজন ডেঙ্গু নিয়ে ভর্তিও হতে শুরু করেছে। আবহাওয়ার খামখেয়ালিপনা উত্তরবঙ্গে মাত্রা ছাড়ায়। কখনও প্রচন্ড রোদ্দুর আবার পরক্ষণেই মুষলধারে বৃষ্টি। এর ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় বলে চিকিৎসকদের মত।
এই রোগের হাত থেকে রক্ষা পেতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিক সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু মশা যাতে না জন্মায় সে কারণে বাড়ি ও আশেপাশে যাতে জল না জমে সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন।
পাশাপাশি তিনি জানান, চোখের ইনফেকশানও প্রল হারে বৃদ্ধি পাচ্ছে। এই রোগ সাধারণত ছোঁয়াচে হয়ে থাকে। তাই যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ থেকে অন্যদের একটু দূরে থাকার পরামর্শ দিয়েছেন। আক্রান্তদের চোখে সানগ্লাস ও নিজেকে একটু আলাদা রাখার কথাও বলেন।
তিনি জানান, এ সময় রোদ বৃষ্টির প্রকোপে তাপমাত্রা ওঠানাম করার কারণে সাধারণ এই রোগগুলি হয়ে থাকে। নিয়মিত হাত ধোওয়া ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন তিনি। শুধু ডেঙ্গু কিংবা চোখের উপসর্গ নয়, বর্ষার জমা জলে ম্যালেরিয়াও ব্যাপক ভাবে বাড়তে শুরু করেছে।
ফলে সেদিকেও বিশেষ নজর রাখার কথা বলছেন চিকিৎসকরা। মাথায় রাখতে হবে ডেঙ্গুর মশা সকালে কামড়ায় কিন্তু ম্যালেরিয়ার মশা সন্ধ্যায়। ফলে সব সময় শরীর ঢাকা জামা কাপড় পড়ে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications