হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র
সন্দেশখালির মামলায় সাময়িক স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার বিরুদ্ধে স্বত:প্রণোদিত মামলায় কোনও হস্তক্ষেপ করা যাবে না এখন। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। অর্থাৎ ভোটের ফলাফল বেরনোর এক সপ্তাহ পর পর্যন্ত স্বস্তি রেখা পাত্রের।
সন্দেশখালি সাধারণ প্রতিবাদী মহিলা রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেখা পাত্র। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা উঠেছিল। সেই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি।

১২ মে এফআইআর হয়েছিল। সেই এফআইআর স্থগিত করল হাইকোর্ট। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। ১২ জুন পরবর্তী শুনানি। ১৪ জুন পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে পুলিশ স্বত:প্রণোদিত মামলায় কোনও পদক্ষেপ করতে পারবে না।
৬ মে সন্দেশখালিতে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়। অস্ত্র হাতে এক দল হামলার চেষ্টা করে। বিজেপি সমর্থকরা তাদের ধরে ফেলে। পুলিশ অস্ত্র উদ্ধার করলেও অভিযুক্তরা এখনও ফেরার।
সেই ঘটনার পর থানার সামনে বিক্ষোভ হয়। গার্ড রেল সরানোর চেষ্টা হয়। দিলীপ মল্লিক নামে একজনের বাড়িতে ৪০-৫০ জন গিয়ে লাঠি নিয়ে হামলা করে। তাতে পাল্টা অভিযোগ করা হয় দিলীপ মল্লিকের তরফে।
একই ঘটনায় একাধিক অভিযোগ করা যায় না। রাজ্যের তরফে এদিন বলা হয়েছে, অস্ত্র উদ্ধার হলেও অভিযুক্তদের ধরা যায়নি।
এই বিষয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ, এটা দুর্ভাগ্যজনক। এত দিনেও অভিযুক্ত ধরা পড়ল না। অথচ অস্ত্র উদ্ধার হল। কারা থানার সামনে থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করল? পুলিশকে তাদের খুঁজে বের করতে হবে। আবার দিলীপ মল্লিকের বাড়িতে হামলা কারা করল? তাও খুঁজে বের করতে হবে পুলিশকে।
-
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা












Click it and Unblock the Notifications