সবথেকে তোলাবাজ তো আপনি! উত্তর থেকে মোদীকে তীব্র আক্রমণ মমতার

উত্তরবঙ্গ থেকে তোলাবাজ ইস্যুতে পালটা মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফের একবার খেলা হবে বলে উত্তরবঙ্গ থেকে হুঁশিয়ারি দিলেন নেত্রী ওয়ান টু ওয়ান খেলা হবে বলেও মন্তব্য তাঁর।

টানটান উত্তেজনা। কলকাতায় মোদী। আর ঠিক তখনই শিলিগুড়িতে সেই মোদীর বিরুদ্ধেই পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটেন তৃণমূলনেত্রী। এরপর সভা করেন মুখ্যমন্ত্রী। আর সেই সভা থেকেই প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোলাবাজ থেকে সিন্ডিকেট ইস্যুতে মোদী-শাহকে আক্রমণ রাজ্যের প্রশাসনিক প্রধানের।

তোলাবাজ ইস্যুতে আক্রমণ মমতার

তোলাবাজ ইস্যুতে আক্রমণ মমতার

রাজ্য নেতৃত্ব থেকে একাধিক কেন্দ্রীয় নেতা তোলাবাজ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ছেন। তোলাবাজ ভাইপো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। এবার সেই তোলাবাজ ইস্যুতেও পালটা বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির সভা থেকে নেত্রীর দাবি, একটা গরিব লোক তোলাবাজি করলে ৫টা ১০ টাকা,৫০০ টাকা। আর বাংলায় এসে এসে বারবার বলে তোলাবাজি। সবচেয়ে বড় তোলাবাজি তো আপনি। সেইল বিক্রি কত? রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? এয়ার ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? উজালা গ্যাস! ক্যাহা গ্যায়া উজালা? উজালাতে আপনার লোক সব খেয়ে গেছে। সিন্ডিকেট! ইন্ডিয়া নোজ ওনলি ওয়ান সিন্ডিকেট। দ্যাট ইজ নরেন্দ্র মোদী অ্যান্ড অমিত শাহ।

সোনার ভারত তৈরি করতে পেরেছেন!

সোনার ভারত তৈরি করতে পেরেছেন!

ওরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩৬৫ ধারা করে দাও। আমি বলছি, করে একবার দেখাও না। তারপর বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায় মেটেরিয়ালটা কী! বাংলাকে সোনার বাংলা করবে বলছে। ভারতকে সোনার করতে পেরেছে? সব কিছুর দাম বাড়ছে, মোদী বেড়ে যাচ্ছে। মোদী বলছে, মাম্মি আমি বাড়ছি। শুনে রাখুন রান্নাঘরে আগুন লাগালে মা বোনেরা ছেড়ে কথা বলবে না। উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোনার ভারত তৈরি করতে পারেনি বলে মোদী শাহকে আক্রমণ করেছেন অভিষেক। এবার সেই পথে মোদীকে তুলোধনা মমতার।

সবেতে হারাবে বিজেপি

সবেতে হারাবে বিজেপি

আগামী দিনেই তো পাঁচটা স্টেটে ইলেকশন আছে। পাঁচটায় পাঁচটা ছক্কা খাবেন। অসমে হারবেন, বাংলায় হারবেন। রান্নাঘরের গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে আবার মহিলাদের সম্মান নিয়ে কথা বলেন। আমার মা-বোনেরা রাত দশটায় রাস্তায় ঘোরে।উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে, বিহার, গুজরাটে বিকাল তিনটেতেও মেয়েরা রাস্তায় বেরোতে পারে না। হাথরসে এক দিনে তিনটে রেপ হলে, তাঁর বাবা প্রতিবাদ করতে গেলেন, তাঁকে মেরে দিল আপনার লোকেরা। লজ্জা, ঘৃণা, ভয়- তিন থাকতে নয়।

'গুজরাতিতে মোদী বাংলা লিখে আনেন'

'গুজরাতিতে মোদী বাংলা লিখে আনেন'

মমতা বলেন, মোদীর যেভাবে বাংলা বলছেন, তা তাঁর লিখে নিয়ে আসা বাংলা। 'গুজরাতিতে বাংলাটা লিখে নিয়ে' আসেন নরেন্দ্র মোদী। আর সেই ভাষণ পড়ে মোদী বক্তব্য রাখেন বলে দাবি মমতার। এর সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় অনুন্নয়নের অভিযোগ করেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+