Isha Khan Chaudhari: প্রদেশ সভাপতি পদে অধীরের জায়গায় ছেলে ঈশা! অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন বাবা আবু হাসেম খান চৌধুরীর
Isha Khan Chaudhari: প্রদেশ কংগ্রেস (West Bengal Congress) সভাপতি পদ থেকে সরছেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)? জোর জল্পনা রাজ্য-রাজনীতি। প্রদেশ কংগ্রেস সভাপতি পদের জন্য একাধিক নাম সামনে আসছে। এমনকি মালদহ দক্ষিণের সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ঈশার খান চৌধুরীর নামও শোনা যাচ্ছে।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা হয়নি। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ঈষা খান চৌধুরী (Isha Khan Chaudhari) যোগ্য নয় বলে কার্যত চাঞ্চল্যকর দাবি প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর (Abu Hasem Khan Choudhury)।

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা মালদা জেলা কংগ্রেসের সভাপতি বলেন, ওর কোন অভিজ্ঞতা নেই। দক্ষ ব্যাক্তিকে সভাপতি পদ দেওয়া উচিত। তবে অধীর চৌধুরী নিয়ে এদিন কোনও স্পষ্ট মতামত দেননি প্রাক্তণ সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তবে জানিয়েছেন, দায়িত্বে যারা আছেন অর্থাৎ সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীরা ঠিক করবে। তবে বিষয়টি খুবই গুরত্বপূর্ণ। সিরিয়াস ভাবে ভাবা উচিৎ বলে মনে করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
লোকসভা নির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। জেরে গিয়েছেন খোদ অধীর চৌধুরী নিজে। এরপর থেকে তাঁর প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকা নিয়ে শুরু হয় জল্পনা। যদিও অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে নিশানা করে বলেছিলেন, তিনি যেদিন থেকে কংগ্রেস সভাপতি হয়েছেন, সেদিন থেকে দলের সংবিধান অনুযায়ী তাঁর মতো সব পদ অস্থায়ী হয়ে গিয়েছে। এর মধ্যেই গত কয়েকদিন আগে প্রাক্তন সাংসদকে দিল্লিতে তলব করা হয়।
যদিও সেখানে গিয়ে কংগ্রেস সভাপতির সঙ্গে কার্যত সংঘাত আরও তীব্র হয়। কার্যত প্রকাশ্যে একের পর এক বোমা ফাটান। বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচন যখন চলছিল তখন মল্লিকার্জুন খার্গে সংবাদ মাধ্যমে বলেছিলেন প্রয়োজনে অধীর চৌধুরীকে বাইরে রাখা হবে। এই অবস্থায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদের ঈষা খান চৌধুরীর নাম উঠে আসে। যদিও শেষমেশ কী হয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications