বর্ষণের বিরাম নেই, বিপর্যস্ত দুই বঙ্গ, দার্জিলিংয়ে ধস চাপা পড়ে মৃত্যু

বর্ষণের বিরাম নেই, বিপর্যস্ত দুই বঙ্গ, দার্জিলিংয়ে ধস চাপা পড়ে মৃত্যু

প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজ্য। উত্তর থেকে দক্ষিণ গতকাল থেকে অবিরাম বৃষ্টিতে বিধ্বস্ত। বৃহস্পতিবার রাতে দার্জিলিংঙের ভালুখোলায় ধস বানে। সেখানেই মাটি চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে।

প্রবল বর্ষণ রাজ্যে

প্রবল বর্ষণ রাজ্যে

প্রবল বর্ষণ চলছে রাজ্যে। গতকাল থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে শুরু হয়েছে বৃষ্টি। অবিবার বর্ষণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। প্লাবনের সতর্কতা জারি করা হয়েছে ১৫িট জেলায়। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় চলে গিয়েছে। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আজ ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে টানা বর্ষণ

উত্তরবঙ্গে টানা বর্ষণ

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়েছে বৃষ্টি। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামিকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বর্ষণের কারণে ফুঁসছে একাধিক নদী। নীচু এলাকা গুলিতে জল জমে গিয়েছে। পাহাড়ে প্রবল বর্ষণে ধস নামার আশঙ্কা দেখা দিেয়ছে।

ধসে মৃত্যু দার্জিলিঙে

ধসে মৃত্যু দার্জিলিঙে

দার্জিিলঙে প্রবল ধসে গতকাল রাতে ২ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিঙের ভালুখোলায় রেললাইনের কাজ চলাকালীন টানেলে ধস নামে বলে খবর। সেখানেই মাটি চাপা পড়ে ২ জনশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ শ্রমিকের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

কলকাতায় হলুদ সতর্কতা

কলকাতায় হলুদ সতর্কতা

টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা। শিয়ালদহে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাড়ি। শহরের একাধিক রাস্তা জলমগ্ন। আজও কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+