Lok Sabha Result 2024: বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী ধরাশায়ী, ইতিহাস গড়লেন ইউসুফ পাঠান
এবার কি রাজনৈতিক সন্ন্যাস ? অধীর চৌধুরী সম্পর্কে এই প্রশ্নই উঠতে শুরু করেছে। বহরমপুরে আসনে হার লোকসভার বিরোধী দলনেতা। এবার শুরু থেকেই অধীরের কেন্দ্র নিয়ে দোলাচল চলছিল। তৃণমূল তাকে হারাতে জোর বার্তা দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রচার করেছিলেন। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে তৃণমূল প্রার্থী করেছিল। সেই বিগ হিটার উড়িয়ে দিলেন অধীরকে।
অধীর চৌধুরী ভোটে হারলেন। পাঁচ বারের বহরমপুরের সাংসদ এবার জিততে পারলেন না। গতকাল পর্যন্ত অধীর চৌধুরী জেতার বিষয়ে প্রবল আশাবাদী ছিলেন। আজ মঙ্গলবার গণনা শুরুর পর কিছু সময় এগিয়েও যান তিনি। কিন্তু বেলা বাড়তেই সেই ফল বদল হতে থাকে। ধীরে ধীরে ইভিএম মেশিনে এগিয়ে যেতে থাকেন ইউসুফ পাঠান। দুপুরের পর সেই ব্যবধান বাড়তে থাকে। দুপুরে কয়েক রাউন্ড গণনার পরে ১১ হাজারের বেশি ভোটে পাঠান এগিয়ে যান। এরপর কেবল ব্যবধান বাড়িয়েছেন তিনি।

বহরমপুর আসন নিয়ে সকলেরই নজর ছিল। কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বর কথা শোনেননি অধীর। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ময়দানে ছিলেন অধীর। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট হয়েছিল। প্রচারও হয়েছিল জোরকদমে। কিন্তু শেষ পর্যন্ত কোনও জোটই কাজ করল না। বহরমপুরে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেন। অধীর চৌধুরী হেরে গেলেন এবার।
গত লোকসভা নির্বাচনেই অধীর চৌধুরীর ভোটব্যাঙ্কে বড় ধাক্কা লেগেছিল। মাত্র ৮৫ হাজার ভোটে তিনি জিতেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর এলাকায় ৫০ হাজার ভোটে পিছিয়ে ছিল কংগ্রেস। আর সেই সময় থেকেই আরও বেশি প্রশ্ন উঠেছিল অধীর চৌধুরীর ভবিষ্যৎ নিয়ে। এবার সেই ছবিই বাস্তব হল। হেরে গেলেন অধীর চৌধুরী।
এবার নিজের হার স্বীকার করে নিলেন অধীর চৌধুরী। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ৭০ হাজারের বেশি ভোটে পিছিয়ে গিয়েছেন। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জেতার অপেক্ষায়। এই প্রথম তৃণমূল বহরমপুর এলাকায় জিতল।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications