Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: বুথ থেকে বেরলেই হাতে গরম ঘুগনি, সঙ্গে ডিম-ভাত! দেখেই কমিশনে ছুটল তৃণমূল

Lok Sabha Election 2024: ভোট দিলেই দুপুরে একেবারে পাত পেড়ে ডিম-ভাতের ব্যবস্থা। সঙ্গে থাকছে চা-বিস্কুট, মুড়ি, ঘুগনি। কংগ্রেসের তরফে ভোটারদের জন্য এলাহী ব্যবস্থা। আর তা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি, ডিম-ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। যদিও কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

একই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের পারুলিয়া গ্রামে। ভোট দিয়ে বেরলেই বিজেপির ক্যাম্প অফিস থেকে দেওয়া হচ্ছে গরম ঘুঘনি এবং মুড়ি। তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। শাসক-বিরোধী জোর তরজা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে।

murshidabad

দেশের পাশাপাশি বাংলার চার লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2024) হচ্ছে। ভোট হচ্ছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। ভোট শুরুর আগে থেকে একের পর এক জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। বোমাবাজি থেকে গুলি! একের পর এক ঘটনার সাক্ষী থাকল তৃতীয় দফার নির্বাচন। তবে সন্ত্রাসের অভিযোগ থাকলেও ভোটারদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে বিতর্ক কংগ্রেস-বিজেপি।

জানা যায়, খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আসলপুর বুথে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। কংগ্রেসের তরফে তা আয়োজন করা হয়। যেখানে সকাল চা-বিস্কুট মুড়ি তো ছিলই, ভোটদানের পর পাত পেড়ে ডিম-ভাতের ব্যবস্থা রাখা হয়। আর তা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

এভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ শাসকদলের। খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিত এই প্রসঙ্গে বলেন, পালে হাওয়া পাচ্ছে না কংগ্রেস। এজেন্ট নেই একাধিক বুথে। কর্মীদের ঘুগনি খাওয়ানোর জন্য যে রান্না করেছিল সেটা ভোটারদের বিলি করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতার। আর এই সমস্ত কাজ করে কংগ্রেসের কিছু হবে না বলেও আক্রমণ আশিসবাবুর। কার্যত একই ছবি দেখা যায় মুর্শিদাবাদের পারুলিয়া গ্রামে।

সেখানেও বুথের বাইরে ভোটারদের ঘুঘনি-মুড়ি দেওয়া হচ্ছে। একেবারে ক্যাম্প অফিস খুলে তা দেওয়া হচ্ছে। এমনকি পাশেই বড় কড়ায় রান্না হচ্ছে। সেখান থেকে তুলেই গরম গরম ঘুঘনি দেওয়া হচ্ছে ভোটারদের। আর তা প্রকাশ্যে আসার পরেই এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে শাসকদল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+