কৃষি বিলে সমর্থন! নদিয়ার হাঁসখালিতে শতাধিক সংখ্যালঘু পরিবারের যোগ বিজেপিতে

কৃষি বিলে সমর্থন! নদিয়ার হাঁসখালিতে শতাধিক সংখ্যালঘু পরিবারের যোগ বিজেপিতে

কৃষি সুরক্ষা বিলের সমর্থনে হাঁসখালিতে শতাধিক সংখ্যালঘু পরিবার যোগ দিলো বিজেপিতে। এদিন কৃষি বিল সমর্থনে কর্মসূচি রাখা হয় নদীয়ার হাঁসখালি সংলগ্ন বাজারে। উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও হাঁসখালির বিধায়ক আশীষ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা। যাকে ঘিরে জনজোয়ার তৈরি হয় হাঁসখালি বাজারে।

কৃষি বিলে সমর্থন! নদিয়ার হাঁসখালিতে শতাধিক সংখ্যালঘু পরিবারের যোগ বিজেপিতে

বিজেপি কর্মী সমর্থক সহ কৃষক, খেতমজুর, ছাত্র, যুব, মহিলা সহ সর্ব স্তরের মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। সমাজের সর্বস্তরের নাগরিক বৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাঁসখালি বাজার গৈরিক আবহে মেতে ওঠে।

কৃষি সুরক্ষা বিলের সমর্থনে সকলের সঙ্গে পদযাত্রায় হাঁটেন বিধায়ক আশীষ কুমার বিশ্বাস এবং সাংসদ জগন্নাথ সরকার। ৮৮নং কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার ৩৭ নং মন্ডলের বিভিন্ন গ্ৰাম থেকে বহু মানুষ এদিনের কৃষি বিলের সমর্থনে পদযাত্রায় পা মেলায়।

পদযাত্রা শেষে হাঁসখালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকালের সান্ধ্যকালীন পথসভা মঞ্চ থেকে এলাকার প্রায় শতাধিক সংখ্যালঘু মুসলিম পরিবার বিজেপির পতাকা হাতে তুলে নেয়। দলে আসা নব্য সদস্য-সদস্যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক আশীষ কুমার বিশ্বাস এবং সাংসদ জগন্নাথ সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+