অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা, নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনায় নতুন স্লোগান নাড্ডার
অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা, নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনায় নতুন স্লোগান নাড্ডার
অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা। বাংলায় পরিবর্তন হবেই। পদ্ম ফুটবে বাংলায়। নবদ্বীপে চটির মাঠের জনসভা থেকে পরিবর্তন যাত্রার সূচণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের পাঁচটি জায়গা থেকে এই পরিবর্তন যাত্রার করবে বিজেপি। তার প্রথমটি শুরু হল শনিবার নবদ্বীপ থেকে। বাংলায় জন সংযোগে বিজেপির এই রথ যাত্রা বলে মনে করছে রাজনৈতিক মহল।

নবদ্বীপে জেপি নাড্ডা
মালদহ থেকে সোজা নবদ্বীপে চলে যান জেপি নাড্ডা। কপ্টারে নবদ্বীপে পৌঁছেই শ্রীচৈতন্যদেবে জন্মভূমিতে যান জেপি নাড্ডা। সেখানে পুজো দিয়ে শ্রদ্ধা জানান। তারপর শচীমাতার মন্দিরে পুস্পাঞ্জলি দেন জেপি নাড্ডা। সেখান থেকে তিনি সোজা চলে যান চটির মাঠের সভায়। সেই সভা মঞ্চ থেকেই ভোটমুখী বাংলায় প্রথম বিজেপির পরিবর্তন যাত্রার সূচণা করেন জেপি নাড্ডা।

পরিবর্তন যাত্রায় নতুন স্লোগান
বিজেপির পরিবর্তন যাত্রার সূচণা করে মমতা সরকারের বিরুদ্ধে নতুন স্লোগান দিয়েছেন বিজেপি নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে জেপি নাড্ডা হুঙ্কার দিয়েছেন আর নয় মমতা, পরিবর্তন চায় জনতা। বাংলায় এবার পদ্মফুটবেই। মানুষের জোয়ারই বলে দিচ্ছে বাংলায় এবার বিজেপি ক্ষমতায় আসবে। মমতা সরকার চলে গেলেই রাজ্যে কিষাণ নিধি প্রকল্প চালু হবে। ৭০ লক্ষ কৃষকের ঘরে টাকা যাবে। মমতা সরকার চলে গেলেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে বলে দাবি করেছেন জেপি নাড্ডা।

কেন নবদ্বীপে নাড্ডা
হঠাৎ করে নবদ্বীপকে কেন পরিবর্তন যাত্রার সূচনার স্থান হিসেেব বেছে নেওয়া হল। বিজেপির সাংসগঠনিক রিপোর্ট বলছে রাণাঘাটের ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবকটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। কেবলমাত্রা নবদ্বীপেই করুণ দশা। তাই নবদ্বীপে সংগঠন মজবুত করতে এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্বের পা রাখা। সেকারণেই নাড্ডার নবদ্বীপে আসা এবং নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচণা করা। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে নবদ্বীপে জনসংযোগ তৈরির করাও বিজেপির অন্যতম উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

মমতাকে আক্রমণ
পরিবর্তন যাত্রার সূচণার মঞ্চ থেকে ফের মমতা সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেছেন বাংলার উন্নয়ন করতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হতে দেননি। তিনি কেবল বলেছেন চাই না চাই না। বাংলা থেকে মমতা সরকারের পতন ঘটলে বাংলায় সব হবে। বাংলার মানুষের উন্নয়নের জন্য পরিবর্তন জরুরি বলে দাবি করেছেন তিনি। তবে তাঁর আগমনে যে পরিবান জনজোয়ার দেখতে পাচ্ছেন তাতে বাংলায় পদ্ম ফুটবেই বলে দাবি করেছেন নাড্ডা।












Click it and Unblock the Notifications