বহরমপুর লোকসভা কেন্দ্র। সারা দেশের ৫৪৩ টি আসনের মধ্যে এবং বাংলার ৪২ টি আসনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এখান থেকে এবারও লড়াইয়ে সামিল গত পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। বিজেপি প্রার্থী করেছে নির্মল সাহাকে। এই কেন্দ্রটি এই কারণেও গুরুত্বপূর্ণ, তৃণমূল এই আসন এখনও পর্যন্ত একবারও দখল করতে পারেনি। এবার তারা এই আসনে প্রার্থী করেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠানকে।
২০১১-এর আদমসুমারি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা প্রায় ৭১ লক্ষ। এই জেলারই জেলা সদর হল বহরমপুর। এই জেলা একটা সময় বাংলার নবাবদের ক্ষমতার কেন্দ্র ছিল। তবে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হওয়ার পরে বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তরিত করে ইংরেজরা।
গত বিধানসভা নির্বাচনের ফল
২০২১-এর বিধানসভা নির্বাচনে বহরমপুরের অধীনে সাতটি বিধানসভা এলাকার (বরোঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর ও নওদা।) মধ্যে একটি মাত্র কেন্দ্র বহরমপুর দখল করেছিল বিজেপি। বাকি ছয় আসনে জয়ী হয় তৃণমূল। ওই নির্বাচনে কংগ্রেস কিংবা বামেরা কোনও আসনই পায়নি।
টানা দখলে ছিল আরএসপির
বহরমপুর আসনটি একটা সময় টানা বাম দল আরএসপির দখলে ছিল। স্বাধীনতা সংগ্রামী ত্রিদিব চৌধুরী ১৯৫২ সাল থেকে টানা ১৯৮৪ সাল পর্যন্ত আসনটি নিজের দখলে রেখেছিলেন। ১৯৮৪-র নির্বাচনে ত্রিদিব চৌধুরী কংগ্রেসের অতীশ সিনহার কাছে পরাজিত হন। তবে ১৯৮৯ থেকে ১৯৯৯ পর্যন্ত এই আসনটি ফের আরএসপির দখলে যায়। সাংসদ হয়েছিলেন ননী ভট্টাচার্য এবং প্রমোথেশ মুখোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রে একটা সময় (১৯৯৬) প্রার্থী ছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। যদিও তিনি ওই বছরের নির্বাচনে পরাজিত হয়েছিলেন।
গত পাঁচবার জয়ী অধীর চৌধুরী
১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন অধীর চৌধুরী। এরপর পরপর ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০১৯-এর নির্বাচনে জয়ী হয়েছিলেন অধীর চৌধুরী। ১৯৯৯-এর নির্বাচনে তিনি আরএসপির প্রমোথেশ মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন। ২০০৪ এবং ২০০৯-এর নির্বাচনে তিনি সেই প্রমোথেশ মুখোপাধ্যায়কেই পরাজিত করেন। আর ২০১৪ এবং ২০১৯-এর নির্বাচনে তিনি পরাজিত করেন যথাক্রমে ইন্দ্রনীল সেন এবং অপূর্ব সরকারকে।
Jun 04, 2024, 8:14 pm IST
হার মানলেন অধীর
মানুষ চায়নি, তাই জিততে পারেননি। তবে ভোটের বিভাজনে হার বলে জানিয়েছেন অধীর চৌধুরী।
Jun 04, 2024, 3:46 pm IST
৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান
বহরমপুর কেন্দ্র থেকে ৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান। সেখানে পিছিয়ে গত পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী
Jun 04, 2024, 12:24 pm IST
বহরমপুরে এগিয়ে নির্মল সাহা
এই মুহূর্তে বহরমপুরে ১৫০০ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপির নির্মল সাহা, অধীর চৌধুরী চলে গিয়েছেন তৃতীয়স্থানে।
Jun 04, 2024, 12:18 pm IST
পাঁচ হাজার ভোটে পিছিয়ে অধীর চৌধুরী
বহরমপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী, এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান
Jun 04, 2024, 11:37 am IST
বহরমপুরে পিছিয়ে অধীর
বহরমপুরে পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী।
Jun 04, 2024, 9:47 am IST
কংগ্রেস এগিয়ে ৩ আসনে
বহরমপুর ছাড়াও কংগ্রেস প্রার্থী জঙ্গিপুর এবং মালদহ উত্তর আসনেও এগিয়ে রয়েছেন।
Jun 04, 2024, 9:00 am IST
প্রাথমিক ফলাফলে এগিয়ে অধীর
বহরমপুরে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন অধীর চৌধুরী
Jun 04, 2024, 9:00 am IST
এবার নিয়ে ষষ্ঠবার লড়াইয়ে অধীর
লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী লড়াই শুরু করেছিলেন ১৯৯৮ সাল থেকে। এবার নিয়ে ষষ্ঠবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
9:00 AM, 4 Jun
এবার নিয়ে ষষ্ঠবার লড়াইয়ে অধীর
লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী লড়াই শুরু করেছিলেন ১৯৯৮ সাল থেকে। এবার নিয়ে ষষ্ঠবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
9:00 AM, 4 Jun
প্রাথমিক ফলাফলে এগিয়ে অধীর
বহরমপুরে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন অধীর চৌধুরী
9:47 AM, 4 Jun
কংগ্রেস এগিয়ে ৩ আসনে
বহরমপুর ছাড়াও কংগ্রেস প্রার্থী জঙ্গিপুর এবং মালদহ উত্তর আসনেও এগিয়ে রয়েছেন।
11:37 AM, 4 Jun
বহরমপুরে পিছিয়ে অধীর
বহরমপুরে পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী।
12:18 PM, 4 Jun
পাঁচ হাজার ভোটে পিছিয়ে অধীর চৌধুরী
বহরমপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী, এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান
12:24 PM, 4 Jun
বহরমপুরে এগিয়ে নির্মল সাহা
এই মুহূর্তে বহরমপুরে ১৫০০ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপির নির্মল সাহা, অধীর চৌধুরী চলে গিয়েছেন তৃতীয়স্থানে।
3:46 PM, 4 Jun
৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান
বহরমপুর কেন্দ্র থেকে ৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান। সেখানে পিছিয়ে গত পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী
8:14 PM, 4 Jun
হার মানলেন অধীর
মানুষ চায়নি, তাই জিততে পারেননি। তবে ভোটের বিভাজনে হার বলে জানিয়েছেন অধীর চৌধুরী।