Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Panchayat Election 2023: তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা, অভিযোগের তির সিপিএমের দিকে

West Bengal Panchayat Election 2023: গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচনের আগে মাত্র কয়েক ঘন্টা বাকি! আর তার আগে উত্তপ্ত বাংলা। বিভিন্ন জেলা থেকে একের পর এক অশান্তির খবর। নতুন করে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। ভোটের কাজ শেষ করে ফেরার পথে তৃণমূল কর্মীদের লক্ষ করে বোমা।

পরে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর আহত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। আর এই ঘটনায় অভিযোগের তির সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের উপর। আহত তৃণমূল প্রার্থীর নাম সাইফুল ইসলাম বিশ্বাস (৪৮) বলে জানা যাচ্ছে।

তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায়। ঘটনার পর আতঙ্কে রয়েছে স্থানীয়রা। জানা গিয়েছে, সব রাজনৈতিক দলের মতো তৃণমূলের প্রার্থী সহ তার কর্মীরা ভোট কাজের করতে বের হন। রাতের দিকে সবাই মিলে বাড়িও ফিরছিলেন।

হঠাৎ তাদের লক্ষ করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। আতঙ্কে রীতিমত ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। আর এভাবেই ছন্নছাড়া হয়ে পড়লে তৃণমূল প্রার্থীকে ধরে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ অন্যান্যদের। ঘটনায় রক্তাক্ত অবস্থায় সাইফুলকে ফেলে রেখেই চম্পট দেয় সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা।

তারপরেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে ডোমকল থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+