মুর্শিদাবাদে কর্মী খুনকে পঞ্চায়েতে হাতিয়ার করছে কংগ্রেস, প্রতিবাদ মিছিলে গর্জে উঠলেন অধীর
পঞ্চায়েত ভোটের মনোনয়পর্ব শুরুর দিন থেকেই রাজ্যজুড়ে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কংগ্রেস কর্মী। খড়গ্রামের রতনপুরে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে কংগ্রেস কর্মী খুনের প্রতিবাদে নগর এলাকায় বিক্ষোভ মিছিল নেতৃত্ব দিয়ে কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নলদীপ গ্রামে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের খুনের ঘটনার প্রতিবাদে শামিল হন।

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রতনপুরের নলদীপ গ্রামে নিহত কংগ্রেস কর্মী মৃত ফুলচাঁদ সেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন ফুলচাঁদ শেখের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পর শুক্রবারই মনোননপত্র জমা দেওয়া শুরু হয়। তারপরই নলদীপ গ্রামে রক্ত ঝরে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের। আহত হন বেশ কয়েকজন। সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। গ্রামে উপস্থিত হয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন অধীর চৌধুরী।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই হিংসা ও অশান্তির ছবি সামনে আসছে। মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা উত্তপ্ত। তার মধ্যে মুর্শিদাবাদ রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে শনিবার। খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের পরদিনই মুর্শিদাবাদের ডোমকলে বাম ও কংগ্রেস প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া হয়।
তবে শাসক দলের এই হিংসার প্রতিরোধের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে সাগরদিঘি মডেলকে এবার তুলে ধরার চেষ্টা করেছিল কংগ্রেস। কিন্তু সাগরগিধির কংগ্রেস বিধায়ককে দলে যোগদান করিয়ে কংগ্রেসের সেই পরিকল্পনাকে ভোঁতা করে দিয়েছে তৃণমূল।

তবে সাগরদিঘিতে পাল্টা সভা করে অধীর চৌধুরী শনিবারই জানিয়ে দেন, বিধায়ক বায়রন বিশ্বাস দলবদল করলেও প্রতিটি কংগ্রেস কর্মী রয়েছেন। তাঁরা ফের তৃণমূলকে হারিয়ে প্রমাণ করে দেবে মুর্শিদাবাদের মানুষ বাংলার শাসক দলকে রিজেক্ট করেছে আগেই। এই অবস্থায় মুর্শিদাবাদেই তৃণমূলে ভাঙন ধরাতে সমর্থ হল কংগ্রেস।
হরিহরপাড়ার হুমাইপুর থেকে একদল বিক্ষুব্ধ তৃণমূল কর্মীকে যোগদান করাল কংগ্রেস। এদিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জমায়েত হয়ে তাঁরা দলবদল করেন। কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে তাঁরা কংগ্রেসে যোগদান করেন। হরিহরপাড়ার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে প্রায় এক শতাধিক তৃণমূলকর্মী যোগদান করেন কংগ্রেসে।












Click it and Unblock the Notifications