চাপ বাড়লো ব্রিজ ভূষণের, এফআইআর নেওয়ার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের

কুস্তি কাণ্ডে চাপ বাড়লো সরকারের। দিল্লি পুলিশকে এফআইআর নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশে কিছুটা আশার আলো দেখতে পেলেন প্রতিবাদী কুস্তিগীররা। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যাতে এফআইআর নেওয়া হয় তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন সাতজন কুস্তিগীর।

আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ,আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখছে শীর্ষ আদালত। কুস্তিগীরদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালত দিল্লী পুলিশকে এফআইআর নেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার দিল্লি পুলিশের এক আধিকারিক বলেছিলেন, মোট সাতটি অভিযোগ করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। সব অভিযোগেরই তদন্ত করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে শক্তিশালী কোনও অভিযোগ এলেই এফআইআর দায়ের করা হবে।

১

কিন্তু মঙ্গলবার শীর্ষ আদালতে স্বস্তি পেলেন না কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ।দিল্লি পুলিশকে এফআইআরের কপি দেখানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।শীর্ষ আদালতে কুস্তিগীরদের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।

কপিল সিব্বল বলেন, 'যৌনহেনস্থার যে অভিযোগ করা হচ্ছে তার প্রমাণ হিসাবে ভিডিও ফুটেজ আছে। সাত জন মহিলা কুস্তিগীর এই হেনস্থার শিকার হয়েছেন। এরমধ্যে একজনের বয়স ১৬, যিনি সোনার পদক জিতেছেন।'

২

মঙ্গলবার সকালে যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যান সাইয়ের প্রতিনিধিরা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে কুস্তিগীরদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা না হলেও এদিন সাইয়ের প্রতিনিধিরা আসেন বজরং পুনিয়া,ভিনেশ ফোগাটদের সঙ্গে দেখা করতে।

এই প্রতিনিধি দলে ছিলেন সাইয়ের ডেপুটি জেনারেল ডিরেক্টর শিব শর্মা। বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। প্রতিনিধি দলের সামনে কান্নায় ভেঙে পড়েন অলিম্পিকে পদক জয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক।

৩

কয়েক মাস আগে সোনাজয়ী কুস্তিগীর বিনেশ ফোগট প্রথম ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ আনেন।গত ১৮ জানুয়ারি থেকে তাঁরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন।কিন্তু ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাসে ধর্ণা প্রত্যাহার করে নেন কুস্তিগীররা।

ক্রীড়া মন্ত্রকের তরফে অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।কিন্তু কুস্তিগীরদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে না।

৪

এই পরিস্থিতিতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে, কুস্তিগীররাও রবিবার নয়াদিল্লির যন্তর মন্তরে তাঁদের অবস্থান বিক্ষোভ পুনরায় শুরু করেছেন।রাজধানীর রাস্তার ফুটপাতেই রাত কাটাচ্ছেন তাঁরা। বিচার না পাওয়া পর্যন্ত তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আগেই জানিয়েছেন কুস্তিগীররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+