সাক্ষী চাকরিতে যোগ দিয়ে ভুয়ো খবর নিয়ে সরব! শাহর সঙ্গে কুস্তিগীরদের বৈঠক নিষ্ফলা
সাক্ষী মালিক গর্জে উঠলেন সংবাদমাধ্যমের একাংশের ভুয়ো খবরের বিরুদ্ধে। শনিবার কুস্তিগীরদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বসেছিলেন। যা থেকে কোনও সমাধানসূত্র বের হয়নি।
প্রতিবাদী কুস্তিগীরদের অন্যতম মুখ সাক্ষী মালিক আজ রেলের চাকরিতে যোগ দেন। দিল্লিতে সতীর্থ কুস্তিগীরদের সঙ্গে তিনিও পুলিশি নির্যাতনের মুখে পড়েন বলে অভিযোগ। অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই তাঁর কর্মস্থলে যাওয়া নিয়ে চর্চা শুরু হয়।

দিল্লি পুলিশের হাতে আটক ভিনেশ ফোগাট ও সঙ্গীতা ফোগাট-সহ কুস্তিগীরদের হাসিমুখের বিকৃত ছবি ভাইরাল করা নিয়ে বিতর্ক হয়েছিল। প্রতিবাদ কর্মসূচিকে লঘু করে দেখাতেই আইটি সেল এটা ভাইরাল করে বলে অভিযোগ করেছিলেন বজরং পুনিয়া। এবার এলো ভুয়ো খবরের অভিযোগ।

আজ সংবাদমাধ্যমের একাংশে সাক্ষীর আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কথা সম্প্রচার করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই সাক্ষী আন্দোলন থেকে সরে গেলেন, এমন দাবিতে শুরু হয় জোরালো চর্চা। যদিও সেই খবর ভিত্তিহীন বলে দাবি করে টুইটে সরব হন সাক্ষী নিজেই।
ये खबर बिलकुल ग़लत है। इंसाफ़ की लड़ाई में ना हम में से कोई पीछे हटा है, ना हटेगा। सत्याग्रह के साथ साथ रेलवे में अपनी ज़िम्मेदारी को साथ निभा रही हूँ। इंसाफ़ मिलने तक हमारी लड़ाई जारी है। कृपया कोई ग़लत खबर ना चलाई जाए। pic.twitter.com/FWYhnqlinC
— Sakshee Malikkh (@SakshiMalik) June 5, 2023
তিনি একটি সংবাদমাধ্যমের খবরের স্ক্রিনশট দিয়ে লেখেন, এই খবর পুরোপুরি মিথ্যা। ইনসাফ বা ন্যায়বিচারের দাবি থেকে আমরা কেউই পিছু হঠছি না। কেউ পিছু হঠেননি, হঠবেনও না। সত্যাগ্রহের সঙ্গে রেলের দফতরেও নিজের কর্তব্য পালন করছি। যতক্ষণ না ইনসাফ মিলবে ততক্ষণ লড়াই জারি থাকবে।

ভুল খবর সম্প্রচার করা থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার অনুরোধও জানান সাক্ষী। উল্লেখ্য, শনিবার রাতের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছিলেন কুস্তিগীরদের সঙ্গে। সেখানে কুস্তিগীররা ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতারির দাবি জানান।

সাক্ষী মালিকের স্বামী সত্যব্রত কাদিয়ানও অমিত শাহর সঙ্গে কুস্তিগীরদের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি পরে জানান, বৈঠকটি নিষ্ফলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে যে প্রতিক্রিয়া তাঁরা আশা করেছিলেন সেটা মেলেনি। কৃষক নেতাদের কথা মেনে হরিদ্বারে গঙ্গায় পদক ভাসানো থেকে বিরত ছিলেন কুস্তিগীররা।

সেই ঘটনার সপ্তাহ পার হওয়ার আগেই বৈঠক করেন অমিত শাহ। ইতিমধ্যেই কৃষক নেতা রাকেশ টিকায়েত কেন্দ্রীয় সরকারকে চরমসীমা দিয়ে জানিয়েছেন, ৯ জুনের মধ্যে ব্রিজ ভূষণকে গ্রেফতার করা না হলে কৃষক আন্দোলনের মতো দেশব্যাপী প্রতিবাদ-আন্দোলন গড়ে তোলা হবে। তাঁরা কুস্তিগীরদের সঙ্গেই রয়েছেন।
এক নাবালিকা-সহ মহিলা কুস্তিগীরদের ব্রিজ ভূষণ যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। পসকো আইনে দুটি মামলা রুজু হয়েছে। ব্রিজ নিজেকে নির্দোষ দাবি করছেন। কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমনকী বিজেপির অনেকেও কুস্তিগীরদের পক্ষ নিয়ে সরব হয়েছেন।
কুস্তিগীররা নিজেদের মধ্যেও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা সারছেন।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications