World Chess Championship: ফের ড্র করলেন গুকেশ, বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে ষষ্ঠ গেম শেষেও জোর লড়াই
জমজমাট বিশ্ব দাবা প্রতিযোগিতা। ষষ্ঠ রাউন্ড শেষে বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনের বিরুদ্ধে সমান তালে টক্কর দিয়ে যাচ্ছেন ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। গতবারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে গুকেশ ৪৬ চালের পরও ড্র করলেন।
শনিবার পঞ্চম গেম এবং ৪০ চালের পর ড্র রাখতে সক্ষম হন ভারতের গুকেশ। রবিবার ছিল ষষ্ঠ গেম। কঠিন লড়াই শেষে ড্র-ই করলেন গুকেশ। ৪৬ চালের পর দুই প্রতিযোগীর পয়েন্ট সংখ্যা ৩। বিশ্ব দাবার শুরু থেকেই ভারত এবং চিনের প্রতিযোগী মধ্যে চলছে জোর টক্কর। অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে চিনের প্রতিপক্ষ। কিন্ত সমান তালে তাল মিলিয়ে লড়াই করে যাচ্ছেন গুকেশও।

উল্টোদিকে কিছুটা ধীর স্থিরভাবেই খেলতে শুরু করেন গুকেশ। ২০টি চাল দেওয়ার জন্য যেখানে মাত্র ৭ মিনিট সময় নেন লিরেন সেখানে ২০ চাল দেওয়ার জন্য ৫৩ মিনিট সময় ব্যয় করেন গুকেশ। এর থেকেই বোঝা যাচ্ছিল ষষ্ঠ গেমে কতটা সাবধানী ছিলেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার। প্রথম ৪০টি চালের মধ্যে গুকেশকে তাঁর শেষ ১০টি চাল দিতে হত ২৪ মিনিটের মধ্যে।
দিনের ২৬তম চাল দেওয়ার পরই গুকেশকে ড্র করার ইশারা করেন লিরেন। একই চাল তিন বার দেন চিনের লিরেন। ফিডের নিয়ম বলছে, লিরেনের মতোই তিনটি চাল একই দিলেই খেলা ড্র হয়ে যেত। কিন্তু গুকেশ সেটা করলেন না। তৃতীয় চালটি আলাদা দেন গুকেশ।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাধারণত ১৪ রাউন্ডের খেলা হয় এরমধ্যে যে ৭.৫ পয়েন্টে পৌঁছাতে পারবেন তিনিই জয়ী হবেন, তবে ১৪ রাউন্ডের আগেই কেউ লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলতে পারলে সেখানেই খেলার সমাপ্তি হবে। আপাতত দুই জনেই তিন পয়েন্টে আছেন। বলা যেতে পারে সেয়ানে সেয়ানে লড়াই চলছে দুই জনের মধ্যে, তবে খেলা এখনও অনেক বাকি।












Click it and Unblock the Notifications