Women's ACT Hockey 2024: মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত, জাপানকে হারিয়ে ফের চিনের সামনে
Women's ACT Hockey 2024: মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। প্রচুর গোলের সুযোগ নষ্ট করলেও হারাল জাপানকে।
কাল ফাইনালে খেতাব দখলে রাখার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ চিন। গ্রুপ পর্বে ভারত চিনকে হারিয়েছিল ৩-০ গোলে। তবে হরেন্দ্র সিংয়ের দলের পক্ষে সুযোগ নষ্টের প্রদর্শনী এড়াতে সতর্ক থাকতে হবে।

জাপানকে ভারত হারাল ২-০ গোলে। দুটি গোলই এসেছে শেষ কোয়ার্টারে। অনেকবার গোলের কাছাকাছি পৌঁছেও গোলমুখ খুলতে পারেনি ভারত। ১২ পেনাল্টি কর্নারও পেয়েছিল। একটি থেকেই গোল পায়নি ভারতীয় দল। জাপানের গোলকিপার ইউ কুডো বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন।
চতুর্থ কোয়ার্টারে দীপিকাকে ধাক্কা দেন জাপানের জুনন কাওয়াই। পেনাল্টি স্ট্রোক থেকে জোরালো শটে গোল করেন নবনীত কৌর। জাপানের গোলকিপারের ডানদিক দিয়ে তিনি শট মারেন। কুডো মরিয়া চেষ্টা চালালেও জোরালো শটটি থেকে ভারতের গোল আটকাতে পারেননি।
ম্যাচ শেষের মিনিট পাঁচেক আগে দ্বিতীয় গোলটি পায় ভারত। ডানদিক দিয়ে আক্রমণ তুলে এনেছিলেন ভারতীয় প্লেয়াররা। নেহা উইং দিয়ে বল বাড়ান সুনেলিতা টোপ্পোকে লক্ষ্য করে। সুনেলিতা থেকে বল পেয়ে যান লালরেমসিয়ামি। কুডোকে পরাস্ত করে তিনি জাপানের জালে বল জড়াতেই ম্য়াচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
ভারতের রক্ষণভাগ এদিন ছিল জমাট। সারা ম্যাচে জাপান মাত্র দুটি পেনাল্টি কর্নার আদায় করতে পেরেছে। জাপানের গোলের প্রয়াসগুলি রুখে দিয়েছে ভারত। ভারতীয় দল এই টুর্নামেন্টে প্রচুর গোল করেছে। যদিও ফাইনালের আগে গোল নষ্টের সমস্যা কাটাতে হবে। দীপিকা, সঙ্গীতা কুমারী, বিউটি ডুংডুংরা এদিন প্রচুর সুযোগ নষ্ট করেন। পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করার ক্ষেত্রে সুশীলা চানু, নেহাদের ভূমিকাও সন্তোষজনক নয়।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications