অকালে ঝরে গেল প্রাণ, ভারতীয় হকি খেলোয়াড়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে সন্দেহের ছায়া
২০ বছরের ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড় জ্যোতি গুপ্তার মৃতদেহ উদ্ধার। রেলওয়ে ট্র্যাকে পাওয়া গেল মৃতদেহ।
ভারতীয় হকি দলের তরুণী খেলোয়াড়ের রহস্য মৃত্যু। মাত্র ২০ বছরের জ্যোতি গুপ্তার মৃতদেহ উদ্ধার হল হরিয়ানার রেওয়ারি -র রেলওয়ে ট্র্যাকে।
ভারতীয় হকি দলের স্ট্রাইকার জ্যোতি গুপ্তা দারুণভাবে হকি সার্কিটে উন্নতি করছিলেন। কিন্তু কেন নেমে এল এই দুর্দিন তাঁর জীবনে তা নিয়ে ধোঁয়াশা জারি। হরিয়ানা পুলিশের দাবি আত্মহত্যা করেছেন এই তরুণী। সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ হঠাৎই চন্ডীগড় -জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে এসে পড়েন জ্যোতি। চালক ব্রেক কষলেও গাড়ি থামার আগেই ঘটে যায় বিপর্যয়। রেওয়ারি স্টেশনে ড্রাইভার ও রেলওয়ে পুলিশ জ্যোতির মৃতদেহ উদ্ধার করে। ট্রেনের চালকের মতে হঠাৎই চলন্ত ট্রেনের সামনে এসে পড়েন জ্যোতি।

দিন কয়েক আগেই জাতীয় দলের ক্যাম্প সেরে সোনাপেটে নিজের বাড়িতে ফিরেছেন জ্যোতি। এদিন সাড়ে দশটা নাগাদা জ্যোতির ফোনে তাঁর মা ফোন করে এই খবর জানতে পারেন। জ্যোতির মা জানিয়েছেন মেয়ে ক্লাস টেন ও টুয়েলভের মার্কশিটে সংশোধনের জন্য বেরিয়েছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সে ফোন করে জানায় সে বাসে আটকে আছে। এরপর সাড়ে দশটা অবধি মেয়ে বাড়ি না ফেরায় ফের ফোন করেন তিনি। স্বভাবতই গোটা ঘটনায় ভেঙে পড়েছে পরিবার।

গত মাসেই জোহনেসবার্গে হকি লিগের সেমিফাইনাল অবিধ খেলেছে ভারতীয় দল। তার সদস্য ছিলেন জ্যোতি। অগাস্ট মাসে আবার তাঁর ক্যাম্পে চলে যাওয়ার কথা। কিন্তু এরমধ্যে ঠিক কী ঘটনা ঘটল তা নিয়েই ধন্ধে পরিবার ও পুলিশ। সব মিলিয়ে জ্যোতির মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া মহলে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications