অবিশ্বাস্য ভারতীয় দলকে আমরা সম্মান করি : এবি ডিভিলিয়ার্স
মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি : ভারতের মুখোমুখি হওয়ার এতদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ভারতকে অবিশ্বাস্য দল বলে ব্যাখ্যা করলেন ডিভিলিয়ার্স। বললেন, রবিবারের ম্যাচে ভারতকে সম্পূর্ণ সম্মান জানিয়েই মাঠে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।
'অবিশ্বাস্য' ভারতীয় দলকে হারানোর লক্ষ্য নিয়েই রবিবার মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে ডিভিলিয়ার্স জানিয়েছেন, গত রবিবার পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারত, তবে সে কারণে দক্ষিণ আফ্রিকা খুব একটা চিন্তিত নয়।

ডিভিলিয়ার্সের কথায়, অন্যান্য দলের ফলাফল নিয়ে আমি অতটা চিন্তিত নই। যদিও আমরাও এই টুর্নামেন্টেরই অংশ। অন্য দলের কী ফল হচ্ছে তার প্রভাব আমাদের উপরও পড়বে। তবে আমি আমার দলের ছেলেদের বলেছি অন্যান্য দলে কী হচ্ছে তা নিয়ে চিন্তা না করে নিজেদের খেলায় মনোনিবেশ করতে।
পাশাপাশি ডিভিলিয়ার্স এও বলেছেন, ভারত বিশ্বচ্যাম্পিয়ন দল। ভারতের ক্রিকেট দলটি অবিশ্বাস্য। তাই সম্মানের বিষয়টা তো অবশ্যই বজায় থাকবে। ওরা আগে হেরেছে কী জিতেছে আমাদের পরিকল্পনা তাতে খুব একটা বদল হবে না এই ম্যাচে। আমরা জানি ওদের একটা ভয়ঙ্কর দিক আছে। আমরাও সেই হিসাবেই খেলব। আশা করি জিততেও পারব।
উল্লেখ্যে বিশ্বকাপ ইতিহাসে ৩ বার ভারতের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনওবারই ভারত দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি।












Click it and Unblock the Notifications