বজরংদের পাশে বাংলা, সাক্ষীদের সমর্থন জানিয়ে বুধবার মিছিল বাংলার ক্রীড়াবিদদের
সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের পাশে বাংলা। কুস্তিগীরদের প্রতিবাদে সামিল হচ্ছেন বাংলার ক্রীড়াবিদরাও। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে কুস্তিগীরদের আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন সাক্ষীদের আন্দোলনের প্রতি সহমর্মিতার বার্তা দিতে একটি মিছিল করার।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বাংলার ক্রীড়াবিদরা একজোট হয়ে এই মিছিলে অংশ নেবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের প্রতিবাদকে স্বীকৃতি দিয়ে মিছিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল আয়োজনের ডাক দিয়েছেন তিনি।

সেইসঙ্গে কুস্তিগিরদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১ মাসের বেশি সময় ধরে যন্তর মন্তরে অবস্থান ধরনা চালিয়েছেন কুস্তিগীররা, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এবার আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিলেন কুস্তিগীররা। সেইসঙ্গে গঙ্গায় পদক বির্সজনের কথাও জানিয়ে দিলেন সাক্ষী মালিক বজরং পুনিয়ারা। পাশাপাশি, ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দেন কুস্তিগীররা।

টোকিও অলিম্পিক্সে পদক জয়ী বজরং পুনিয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় তারা প্রতিবাদ হিসেবে তাদের জেতা পদকগুলি গঙ্গায় বির্সজন করে দেবেন।
রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন সংসদ অভিযান যাত্রা শুরু করেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু সংসদ ভবনে পৌঁছনোর অনেক আগেই দিল্লি পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বাধে। পুলিশি নিগ্রহের অভিযোগ তোলেন সাক্ষীরা।

-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications