(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪ : ইতালিয়দের বিপাকে ফেলে এগিয়ে চলল কোস্টা রিকা
রেসিফ (ব্রাজিল) , ২১ জুন : চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়ে দিল কোস্টা রিকা। শুক্রবার গ্রুপ ডি এ খেলায় মুখোমুখি হয় ইতালি ও কোস্টা রিকা। প্রথম গোলটি করেন কোস্টা রিকার অধিনায়ক ব্রায়ান রুইজ। ৪৪ মিনিটের মাথায় এই গোলটি আসে। আর এই জয় কোস্টা রিকাকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে গেল।
শুরু থেকে ইতালির উপর চাপ সৃষ্টি করে কোস্টা রিকা। ডিফেন্স শক্তিশালী করে প্রত্যেক ইতালীয় আক্রমণকারীকে পাল্টা চাপে ফেলেছেন কোস্টা রিকার খেলোয়াড়রা। ইতালি এদিন সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি। মনে রাখার মতো হাতে গোনা দু-একটি মুহূর্ত উপহার দেওয়ার ছাড়া এই ম্যাচে ইতালির অবদান তেমন কিছুই ছিল না।
এর আগে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে ইতালির নায়ক ছিলেন মারিও বালোতেল্লি। কিন্তু এদিনের ম্যাচে তিনি চোখেই পড়েননি। দ্বিতীয়ার্ধে ইতালি পরিকল্পনা বদলালেও কোস্টা রিকার প্রথমার্ধের করা গোলের জবাব শেষ পর্যন্ত দিতে ব্যর্থ হন তাঁরা। আর ম্যাত দিতে ইংল্যান্ডের যাত্রাও আটকে দিল কোস্টা রিকা।

বৃথা চেষ্টা
ইতালীয় গোলরক্ষকের বল আটকানোর বৃথা চেষ্টা।

ব্রায়ান রুইজ
কোস্টা রিকার ব্রায়ান রুইজ গোল করার পর।

অভিনন্দন
ব্রায়ান রুইজকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।

পায়ে বল
ইতালীয় খেলোয়াড়ের পায়ে বল, আটকানোর চেষ্টা করছেন কোস্টা রিকার অস্কার দুয়ার্তে

জয়োল্লাস
খেলা শেষে কোস্টা রিকা খেলোয়াড়দের উচ্ছ্বাস।

আনন্দের মুহূর্তে
কোস্টা রিকার অস্কার গ্রানাদোস গোলরক্ষক কেলোর নাভাসের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।

গোল
ব্রায়ন রুইজের গোল আটকাতে ব্যর্থ ইতালীয় গোলরক্ষক।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications