Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB State Budget 2025: বরাদ্দ বৃদ্ধি সামান্যই, বাজেট থেকে কী পেল বাংলার ক্রীড়া মহল? জানুন বিস্তারিত

বুধবার বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে সাধারণ মানুষের মতোই লক্ষ্য ছিল ক্রীড়াপ্রেমীদেরও। কারণ ক্রীড়াক্ষেত্রে কত টাকা বাজেট বৃদ্ধি পেল বা কোনও নতুন প্রকল্প সরকার গ্রহণ করল কিনা তা নিয়ে উৎসাহ থাকে ক্রীড়া মহলের। তবে বুধবারে রাজ্য বাজেটে কিছুটা হতাশ হতেই হবে ময়দানকে।

ক্রীড়া এবং যুব কল্যাণ খাতে বাজেটে বরাদ্দ হল নাম মাত্রই। গত বাজেটে ৮৩৩.৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবার ৮৪০.০৩ কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে খেলাধুলার জন্য। বাজেটে খেসা নিয়ে নতুন কোনও প্রকল্প ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। শুধু ক্রীড়াক্ষেত্রে তাদের প্রকল্পগুলোকেই তুলে ধরা হয়েছে।

ইতিমধ্যেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্যদের সরকারি চাকরি প্রদান করা হয়েছে। এমনকি জাতীয় গেমসে পদক জয়ীদেরও চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। খেলাধুলার প্রতি যুবক-যুবতীদের আরও বেশি আকর্ষণ বৃদ্ধি করতে ইতিপূর্বে বেশ কিছু গুরুত্বপর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। নতুন প্রতিভা তুলে আনতে ফুটবল, টেনিস, তিরন্দাজির মতো একাধিক খেলাতেই অ্যাকাডেমি তৈরি করা হয়েছে।সেই অ্যাকাডেমি থেকে উঠে আসা ক্রীড়াবিদদের জাতীয় স্তরের সাফল্যের কথাই তুলে ধরা হয়েছে বাজেট গ্রন্থে।

বাংলায় হকির আন্তর্জাতিক মানের কোনও স্টেডিয়াম ছিল না। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে আগামী কিছুদিনের মধ্যেই কলকাতা পেতে চলেছে হকির টার্ফের আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।যুব ভারতী সংলগ্ন অঞ্চলেই এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়াবিদদের সম্মানিক ভাতা দেয় রাজ্য সরকার।

তবে জাতীয় গেমসে বাংলা থেকে অংশ নেওয়া এবং পদক জেতা বেশিরভাগ ক্রীড়াবিদই বাংলার বাইরে অনুশীলন করে। একাধিক সোনাজয়ী ক্রীড়াবিদই জানিয়েছেন বাংলায় পর্যাপ্ত অনুশীলনের পরিকাঠামো নেই। পর্যাপ্ত সাহায্য পাওয়া যায় না। ফলে বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। বাজেটে অন্তত তাঁর থেকে মুক্তির দিশা দেখাতে পারল না সরকার। এমনকি অন্য দপ্তরগুলির তুলনায় বাজেটে খেলাধুলায় বরাদ্দের হার কম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+