করোনা সংক্রমণ ঠেকাতে ফের বড় সিদ্ধান্ত অলিম্পিক্স আয়োজক জাপানের
ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে চলতি বছর অলিম্পিক্স আয়োজনে সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে একের পর এক বড় পদক্ষেপ করছে অলিম্পিক্স আয়োজক কমিটি। আগেই বিদেশি দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার ঠিক করা হলো, বিদেশ থেকে কোনও স্বেচ্ছাসেবককে অলিম্পিক গেমসের আসরে থাকার অনুমতি দেওয়া হবে না।

দুদিন আগেই বিদেশি দর্শকদের অলিম্পিক্স দেখতে জাপানে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ অলিম্পিক্স আয়োজক কমিটির সিইও তোশিরো মুতো জানিয়েছেন,কোনও দেশ থেকেই আমরা স্বেচ্ছাসেবকদের অলিম্পিক্সের সময় আমরা জাপানে আসার অনুমতি দিতে পারছি না। এ জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু এ ছাড়া কোনও উপায়ও নেই। করোনা সংক্রমণ রোধেই এই পদক্ষেপ বলে অলিম্পিক্স আয়োজক কমিটির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আশি হাজার স্বেচ্ছাসেবক রাখার পরিকল্পনা করেছে অলিম্পিক্স আয়োজক কমিটি। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট আরও তিরিশ হাজার স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করবে বলে প্রস্তুতি নিচ্ছে। তাঁদের সিংহভাগই জাপানের। যেহেতু বিদেশি দর্শক থাকবেন না তাই কত স্বেচ্ছাসেবক প্রয়োজন হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। জাপানের কিয়োডো নিউজ এজেন্সির দাবি, সূত্র মারফত জানা গিয়েছে শ-পাঁচেক স্বেচ্ছাসেবককে বাইরে থেকে আনা হতে পারে।
১১ হাজার অ্যাথলিট নিয়ে ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা অলিম্পিক্স। ২৪ অগাস্ট থেকে হবে প্যারালিম্পিক্স। তাতে অংশ নেবেন ৪,৪০০ প্রতিযোগী। জৈব সুরক্ষা বলয়েই থাকবেন অ্যাথলিট ও সাপোর্ট স্টাফরা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে টর্চ র্যালি উত্তর-পূর্ব জাপান থেকে। ১২১ দিন ধরে চলবে। অংশ মনেবেন ১০ হাজার রানার। টোকিওর নতুন ন্যাশনাল স্টেডিয়ামে অলিম্পিক্সের উদ্বোধনের সময় শেষ হবে টর্চ র্যালি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications