Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Russia-Ukraine Conflict: রুশ রাষ্ট্রপতি পুতিনের থেকে কেড়ে নেওয়া হল এই অনন্য সম্মান

রুশ রাষ্ট্রপতি পুতিনের থেকে কেড়ে নেওয়া হল এই অনন্য সম্মান

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের অন্যায় ভাবে ইউক্রেনের উপর আগ্রাসন এবং সেনা হানার একে বারেই মেনে নিতে পারেনি বিশ্ব। রাশিয়ার উপর যেমন আরোপ করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা তেমনই ক্রীড়া ক্ষেত্র থেকেও ক্রশম ছেঁটে ফেলা হচ্ছে রাশিয়াকে।

Russia-Ukraine Conflict: রুশ রাষ্ট্রপতি পুতিনের থেকে কেড়ে নেওয়া হল এই অনন্য সম্মান

এ বার শুধু রাশিয়াকেই নয়, ব্যক্তিগত স্তরে পুতিনের সম্মানের উপর হাত বাড়াল তায়কোয়ান্দো খেলার নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক ফেডারেশন। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের থেকে সম্মানসূচক তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট কেড়ে নিল বিশ্বে তায়কোয়ান্দোর নিয়ামক সংস্থা। ২০১৩ সালে এই অনন্য সম্মান প্রদান করা হয়েছিল পুতিনকে।

ইউক্রেনের নিরীহ মানুষদের উপর ঘৃণ্য আক্রমণকে ধিক্কার জানায় সংস্থা এবং এটি তায়কোয়ান্দো খেলার মূল্যবোধকে লঙ্ঘন করে এবং সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব তায়কোয়ান্দো সংস্থা। সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে, "এই প্রেক্ষিতে বিশ্ব তায়কোয়ান্দো সিদ্ধান্ত নিয়েছে ২০১৩ সালে ভ্লাদিমির পুতিনকে সম্মানীয় যে নবম ডান ব্ল্যাকবেল্ট দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হবে।" পাশাপাশি তারা এ-ও জানিয়েছে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পথে হেটে রাশিয়ার পতাকা এবং জাতীয় সঙ্গীতকে নিষিদ্ধ ঘোষণা করবে।

সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে রাশিয়া ও বেলারুশকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে নিষিদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছে। ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি জারি করে ফিফা এবং উয়েফা রাশিয়ার জাতীয় ফুটবল দল এবং রুশ ক্লাবগুলিকে নিজেদের ইভেন্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করেছে। রাশিয়াকে ফুটবল বিশ্বকাপ থেকে কার্যত নিষ্কাশিত করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থার উয়েফা রাশিয়ান সংস্থা গ্যাসপ্রমের সঙ্গে গাঁঠছড়া পর্যন্ত বাতিল করেছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছিল রাশিয়া। কিন্তু সেই ম্যাচ সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্যারিসে।

এর পাশাপাশি আন্তর্জাতিক জুডো ফেডারেশন সভাপতির পদ থেকে নির্বাসিত করেছে রুশ প্রেসিডেন্ট পুতিনকে। বিশ্ব দাবার নিয়মক সংস্থা রাশিয়া, বেলারুশের স্পনসরদের সঙ্গে নিজেদের চুক্তি বাতিল করেছে। বিশ্ব রাগবি সংস্থাও রাশিয়া এবং বেলারুশকে নির্বাসিত করেছে অনির্দিষ্ট কালের জন্য। রাশিয়া এবং বেলারুশে নিজেদের সমস্ত ইভেন্ট সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন।

ভ্লাদিমির পুতিনের একটি সিদ্ধান্ত ক্রীড়াক্ষেত্রে সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত করে দিয়েছে রাশিয়াকে। এখনও দেখার ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার কড়া মাশুল ক্রীড়া ক্ষেত্রে কী কী ভাবে আর কতদিন দিতে হয় রাশইয়ার ক্রীড়াবীদ এবং ক্রীড়াপ্রেমী মানুষদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+