Paris Olympics: মৃ্ত্যু হতে পারত! ফাইনাল ম্যাচের আগে ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আনলেন ভিনেশের কোচ
প্যারিস অলিম্পিক্সে পদকের স্বপ্নভঙ্গ হয়েছে ভিনেশ ফোগাটের। কোর্টের রায়ও ভারতীয় কুস্তিগীরের পক্ষে যায়নি। শরীরের বর্ধিত ওজনের কারণে অলিম্পিক্সের ফাইনালের আগে তাঁকে বাতিল ঘোষণা করা হয়। বহু চেষ্টা করেও শরীরের বাড়তি ওজন কমাতে ব্যর্থ হন ভিনেশ। ফাইনাল ম্যাচের আগে ঘটনা নিয়ে মুখ খুললেন ভিনেশের হাঙ্গেরিয়ান কোচ ওলার আকোস।
ওলার আকোস জানিয়েছেন, "সেমিফাইনালের পরে, ২.৭ কেজি অতিরিক্ত ওজন ছিল ভিনেশের শরীরে। আমরা ওকে এক ঘন্টা কুড়ি মিনিট ব্যায়াম করাই, কিন্তু দেড় কেজি তখনও রয়ে যায়। পরে, ৫০ মিনিট ধরে আরও নানান পদ্ধতি প্রয়োগ করা হয়, তাঁর গায়ে ঘামের একটি ফোঁটাও দেখা যায়নি। আর কোন উপায় অবশিষ্ট ছিল না, মধ্যরাত থেকে ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাই।'

ভিনেশের কোচ উল্লেখ করেছেন, সেই রাতে হাসপাতাল থেকে ফিরে আমাদের একটা মজার কথাবার্তা হয়েছিল। ভিনেশ ফোগাট বলেছিলেন, 'কোচ, দুঃখ করবেন না কারণ আপনি আমাকে বলেছিলেন আমি যে কোনও কঠিন পরিস্থিতিতে লড়াই করতে পারব। আমি বিশ্বের সেরা মহিলা কুস্তিগীরকে (জাপানের ইউই সুসাকি) পরাজিত করার ক্ষমতা রাখি। আমি আমার লক্ষ্য অর্জন করেছি, আমি প্রমাণ করেছি যে আমি বিশ্বের সেরাদের একজন। আমরা প্রমাণ করেছি আমিও বিশ্বের সেরা কস্তিগীরকে হারাতে পারি। পদক, পডিয়ামগুলি কেবল বস্তু। পারফরম্যান্স কেড়ে নেওয়া যাবে না।'
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট তিনবার পিছিয়ে দিয়েছিল রায়দানের দিন। ১৬ অগাস্ট বিস্তারিত রায় প্রকাশের সময়সীমা ধার্য হয়েছিল। কিন্তু বুধবার যে অপারেটিভ ভার্ডিক্ট এসেছে তাতে ভিনেশকে ফাইনালে নামতে না দেওয়ায় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
রায় ঘোষণার পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি দিয়েছেন ভিনেশ। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচে শুয়ে রয়েছেন তিনি। প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগের প্রথম ম্যাচে গত বারের সোনাজয়ী জাপানের উই সুসাকিকে হারান ভিনেশ। তার পরে ম্যাচে শুয়ে কাঁদেন তিনি। 'দিল টুটা রহ গয়া গানের লাইন শোনা যাচ্ছে। নিয়ম অনুযায়ী ভিনেশ এই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারেন।












Click it and Unblock the Notifications