প্রো কবাডিতে দাপুটে জয় পেল ইউপি, মাত্র ১ পয়েন্টে জিতল বেঙ্গালুরু
প্রো কবাডিতে দাপুটে জয় পেল ইউপি, মাত্র ১ পয়েন্টে জিতল বেঙ্গালুরু
প্রো কবাডি লিগে শুক্রবারের প্রথম ম্যাচে দুর্বল পাটনা পাইরেটসের বিরুদ্ধে দাপুটে জয় পেল ইউপি যোদ্ধা। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু বুলসের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হারল তেলেগু টাইটানস।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে লিগ তালিকার সর্বশেষ স্থানে থাকা পাইরেটসের জন্য আজকের ম্যাচ ছিল অস্তিত্ব বাঁচিয়ে রাখার। যদিও তাদের খেলায় সেই মরিয়া ভাব চোখে পরেনি। ৪১-২৯ পয়েন্টের ব্যবধানে পাটনা পাইরেটসকে হারায় দুর্দান্ত ছন্দে থাকা ইউপি যোদ্ধা। ম্যাচে ২০টি রেইড, ১৪টি ট্যাকেল পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় জয়ী দল। পাটনা পাইরেটসের দখলে থাকে ১৯টি রেইড ও ৮টি ট্যাকেল পয়েন্ট।
দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে লিগ তালিকার অনেকটাই নিচে থাকা তেলেগু টাইটানসের কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় সেকেন্ড বয় বেঙ্গালুরু বুলস। ৪০-৩৯ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জেতে হোম টিম। ম্যাচে ২৮টি রেইড, ৭টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্ট অর্জন করে জয়ী দল। তেলেগু টাইটানসের ঝুলিতে যায় ২৯টি রেইড, ৮টি ট্যাকেল পয়েন্ট।












Click it and Unblock the Notifications