প্রো কবাডি লিগে ইউ মুম্বার কাছে হারল তেলেগু টাইটানস
গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়ে প্রো কবাডি লিগ তালিকার পাঁচ নম্বর স্থানে উঠে এল ইউ মুম্বা। অন্যদিকে হেরে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল তেলেগু টাইটানস।
গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়ে প্রো কবাডি লিগ তালিকার পাঁচ নম্বর স্থানে উঠে এল ইউ মুম্বা। অন্যদিকে হেরে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল তেলেগু টাইটানস। ম্যাচে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে দেয়নি জয়ী দল।

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইউ মুম্বা ও তেলেগু টাইটানসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু বাস্তবে হয় তার উল্টো। শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করেন ইউ মুম্বার খেলোয়াড়েরা। একের পর এক রেইড ও ট্যাকেল পয়েন্ট নিজেদের দখলে নিতে থাকে জয়ী দল। সেই বিক্রমের সামনে দাঁত ফোটাতে পারেননি তেলেগু টাইটানসের খেলোয়াড়েরা। ৪১-২৭ পয়েন্টের ব্যবধানে ম্যাচ শেষ হয়।
ম্যাচে ১৭টি রেইড পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় ইউ মুম্বা। অন্যদিকে তেলেগু টাইটানসের দখলে যায় ১৫টি রেইড পয়েন্ট। এই ম্য়াচের পর ৪২ পয়েন্টে দাঁড়াল ইউ মুম্বা। অন্যদিকে ৩০ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হচ্ছে তেলেগু টাইটানসকে।












Click it and Unblock the Notifications