Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Paralympics : সোনার মেয়ে অবনীর সঙ্গে কথা মোদীর, অন্য তিন পদক জয়ীকেও শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

টোকিও প্যারালিম্পিকে পদক জয়ী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টোকিও প্যারালিম্পিক থেকে দেশকে প্রথম সোনা পাইয়ে দেওয়া শুটার অবনী লেখারার গর্বে গর্বিত ভারত। প্যারালিম্পিক ও বিশ্ব রেকর্ড গড়ার প্যারা শুটারকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন দেশের রথী-মহারথীরা। শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে অবনীর সঙ্গে কথাও বলেন দেশের প্রশাসনিক প্রধান। শুভেচ্ছা জানান সোমবার টোকিও প্যারালিম্পিক থেকে আরও তিনটি পদক জেতা অ্যাথলিটদের। বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করা অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সহ অন্যান্য বড় বড় ব্যক্তিত্বরা।

অ্যাথলিটদের সঙ্গে কথা বললেন মোদী

সোমবার টোকিও প্যারালিম্পিক থেকে একটি সোনা সহ চারটি পদক জিতেছে ভারত। দেশের প্রথম মহিলা শুটার হিসেবে প্যারালিম্পিকের শুটিংয়ে সোনা জিতেছেন ১৯ বছরের অবনী লেখারা। ডিসকাস থ্রো ইভেন্ট থেকে রুপো জিতেছেন ভারতের যোগেশ কাথুনিয়া। অন্যদিকে প্রতিযোগিতার জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিং যাদব। তাঁদের প্রত্যেকের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবনীদের জানান যে তাঁরাই গোটা দেশের অনুপ্রেরণা। তার আগে সোমবার টোকিও প্যারালিম্পিক থেকে পদক জয়ী দেশের সব অসাধারণ অ্যাথলিটকে টুইটারেও শুভেচ্ছা জানান প্রশাসনিক প্রধান।

শুভেচ্ছা রাষ্ট্রপতির

অবনী লেখারার সোনা সহ চলতি টোকিও প্যারালিম্পিকে এখনও পর্যন্ত সাতটি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। যা দেশের প্রেক্ষিতে সর্বকালীন রেকর্ড। সোমবার সকালে গেমসের তিন ইভেন্ট থেকে মোট চারটি পদক জিতেছে ভারত। এই অসাধারণ সাফল্যের জন্য ভারতীয় প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোনাজয়ী অবনী লেখারার নাম বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে টোকিও প্যারালিম্পিকে পদকজয়ী ভারতীয় অ্যাথলিদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

অনুরাগ ঠাকুর

সোমবার টোকিও প্যারালিম্পিক দেখল ভারতীয় পদকের বৃষ্টি। এ কথা বলেই দেশের জয়ী প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রত্যেককে তিনি আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিযোগিতার মহিলাদের শুটিংয়ে বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলা অবনী লেখারার নাম বিশেষভাবে উল্লেখ করেছেন অনুরাগ। সোমবার টোকিও প্যারালিম্পিক থেকে পদক জয়ী ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রীড়া তথা বর্তমান আইন মন্ত্রী কিরেণ রিজিজু।

অভিনব বিন্দ্রা

টোকিও প্যারালিম্পিকের শুটিংয়ে সোনাজয়ী অবনী লেখারাকে শুভেচ্ছা জানিয়েছেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে প্রথম হওয়া শুটার অভিনব বিন্দ্রা। সোমবার প্রতিযোগিতা থেকে পদক জেতা দেশের বাকি অ্যাথলিটদেরও অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি বিন্দ্রা। অবনী লেখারা, যোগেশ কাথুনিয়া, দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিং গুরজাকে আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন রিও প্যারা গেমসে রুপোজয়ী দীপা মালিক।

বিসিসিআই

টোকিও প্যারালিম্পিকে সোনাজয়ী অবনী লেখারা, রুপোজয়ী যোগেশ কাথুনিয়া, দেবেন্দ্র ঝাঝারিয়া ও ব্রোঞ্জজয়ী সুন্দর সিং গুরজারকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। সোমবার টোকিও গেমস থেকে পদক জেতা দেশের সব অ্যাথলিটদের সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ।

রথী-মহারথীদের শুভেচ্ছা

টোকিও প্যারালিম্পিকে পদক জেতা ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতা সাইনা নেহওয়ালও ভারতের সফল প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন।

সচিন তেন্ডুলকর

টোকিও প্যারালিম্পিকে সোনাজয়ী অবনী লেখারাকে দেশের অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন সচিন তেন্ডুলকর। পুরুষদের ডিসকাস থ্রো ইভেন্টে রুপো জেতা যোগেশ কাথুনিয়া, জ্যাভলিন থ্রোয়ে রুপো ও ব্রোঞ্জজয়ী যথাক্রমে দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিংকেও অভিনন্দন জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+