Tokyo Paralympics : ভাভিনা প্যাটেলের দুর্দান্ত প্রত্যাবর্তন, টেবিল টেনিসের রাউন্ড অফ সিক্সটিনে ভারতীয়
Tokyo Paralympics : ভাভিনা প্যাটেলের দুর্দান্ত প্রত্যাবর্তন, টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে ভারতীয়
প্রথম ম্যাচে স্ট্রেট গেমের হার ভুলে দ্বিতীয় ম্যাচেই প্রত্যাবতন ঘটল ভারতের ভাভিনাবেন হাসমুখভাই প্যাটেলের। টোকিও প্যারালিম্পিকে মহিলাদের টেবিল টেনিস বিভাগের নক আউটে পৌঁছলেন তিনি। গ্রেট ব্রিটেনের মেগান শাকলেনকে ৩-১ গেমের ব্যবধানে হারিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিট। ভাভিনার পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

টোকিও প্যারালিম্পিকের মহিলাদের সিঙ্গলসের ক্লাস ফোরের গ্রুপ এ-তে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ভাভিনাবেন। প্রথম গেম ১১-৭ পয়েন্টের ব্যবধানে জিতে নিজের উদ্দেশ্য স্পষ্ট করেন ভারতীয় প্যারা টেবিল টেনিস খেলোয়াড়। দ্বিতীয় গেমে লড়াই করে ফিরে আসেন গ্রেট ব্রিটেনের প্রতিযোগী। ৯-১১ পয়েন্টে ওই গেম হেরে যান ভাভিনা। তবে এরপর তিনি আর প্রতিপক্ষকে সুযোগ দেননি।
ম্যাচের তৃতীয় গেমে দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ওই মোকাবিলা ১৭-১৫ পয়েন্টের ব্যবধানে জেতেন ভারতীয় প্যারা অ্যাথলিট। চতুর্থ গেমেও তুল্যমূল্য লড়াই হয়। ১৩-১১ পয়েন্টে ওইল গেম এবং ম্যাচ জিতে নক আউটে পৌঁছে যান ভারতের ভাভিনাবেন হাসমুখভাই প্যাটেল। স্টেডিয়ামে বসে তাঁর এই জয় উপভোগ করেন ভারতের প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান তথা ২০১৬ সালের রিও গেমসে রুপোজয়ী দীপা মালিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর এ সংক্রান্ত পোস্ট।
Winning moment for @bhavinapatel6 in her 2nd Match of #Tokyo2020 qualifying her for the next stage!! 🎉🎊🎉 #IND #TableTennis #Praise4Para @Media_SAI @DeepaAthlete @ianuragthakur pic.twitter.com/FwMBkP0KIV
— Paralympic India 🇮🇳 #Cheer4India 🏅 #Praise4Para (@ParalympicIndia) August 26, 2021
উল্লেখ্য টোকিও প্যারালিম্পিকের মহিলাদের সিঙ্গলসের ক্লাস ফোরের গ্রুপ এ-র ম্যাচে খেলতে নেমেছিলেন ভারতের ভাভিনাবেন হাসমুখভাই প্যাটেল। চিনের জৌ ইংয়ের বিরুদ্ধে এই ম্যাচে তিনি কোনও লড়াই দিতে পারেননি। প্রথম গেম ৩-১১ পয়েন্টে হেরে গিয়েছিলেন ভাভিনা। দ্বিতীয় গেম ১১-৯ পয়েন্টে জিতেছিলেন ২০০৮ ও ২০১২ সালের প্যারালিম্পিক চ্যাম্পিয়ন পাডলার। তৃতীয় গেমে ভারতের ভাভিনাকে ১১-২ পয়েন্টে উড়িয়ে দিয়েছিলেন চিনের প্যারা টেবিল টেনিস তারকা। সেই হার থেকে ঘুরে দাঁড়িয়ে ভাভিনার অনবদ্য প্রত্যাবর্তনে মুগ্ধ হয়েছে দেশ।
টোকিওয় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্যারালিম্পিক। মোট ১৬২টি দেশের ৪৪০০ জনেরও বেশি অ্যাথলিট ২২টি ক্রীড়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন। ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিতে চলেছেন। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। তবে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। আশায় বুক বেঁধেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।












Click it and Unblock the Notifications