Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : একধাপে বিরাট ব্র্যান্ড ভ্যালু বাড়ালেন সোনার ছেলে নীরজ, সঙ্গী উপঢৌকন

Tokyo Olympics : একধাপে অনেকটা ব্র্যান্ড ভ্যালু বাড়ালেন সোনার ছেলে নীরজ, সঙ্গী উপঢৌকন

সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিক থেকে মোট সাতটি পদক অর্জন করেছে ভারত। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে এর আগে এত সংখ্যক পদক রেকর্ড নেই ভারতের। তার ওপর ১২১ বছর পর এবারই অলিম্পিকের অ্যাথলেটিক্সে ফের পদক জিতেছে ভারত। নীরজ চোপড়ার বর্শা নিক্ষেপে ভর করে গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছে দেশ। তাই ২৩ বছরের অ্যাথলিট অচিরেই দেশের আইকন হয়ে গিয়েছেন। নীরজকে নিয়ে গর্বের অন্ত নেই দেশের ক্রীড়াপ্রেমী থেকে রথী-মহারথীরা। সেই আবহে দেখে নেওয়া যাক টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করা নীরজে দেশের কোন প্রান্ত থেকে কী পুরস্কার ও সাহায্য মিলছে।

নীরজের পাশে দেশ

নীরজের পাশে দেশ

২০০৮ সালের পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে ভারতের জন্য ফের সোনা জিতে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া। এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ নীরজকে ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বিসিসিআইয়ের তরফেও এক কোটি টাকার পুরস্কার পাচ্ছেন চোপড়া। দেশের হয়ে ইতিহাস রচনা করা জ্যাভলিন থ্রোয়ারের জন্য ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে অনলাইন লার্নিং অ্যাপ বাইজু। হরিয়ানা সরকারের তরফে নীরজকে ৬ কোটি টাকার পাশাপাশি এ গ্রেডের সরকারি চাকরি ও জমি অফার করা হয়েছে। অলিম্পিকে সাফল্যের স্বীকৃতি হিসেবে নীরজকে এক কোটি টাকা দেবে চেন্নাই সুপার কিংস। গুরুগ্রাম-স্থিত এলান গ্রুপের চেয়ারম্যান রাকেশ কাপুর ২৩ বছরের অ্যাথলিটের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।

নীরজের ব্র্যান্ড ভ্যালু

নীরজের ব্র্যান্ড ভ্যালু

এতদিন পর্যন্ত সবকিছু একই ধারায় চললেও টোকিও অলিম্পিকের পর ভারতীয় বাজারে আচমকাই পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। রাতারাতি নির্ভরযোগ্য ব্র্যান্ডে উপনীত হয়েছেন সোনার ছেলে নীরজ চোপড়া। তাঁর ব্র্যান্ড ভ্যালু আগামী দিনে আরও বাড়বে ধরে নিয়েই জ্যাভলিন থ্রোয়ারকে নিজেদের মুখ বানানোর প্রতিযোগিতায় নেমে গিয়েছে ব্যবসায়ীক সংস্থাগুলি। অলিম্পিক থেকে সোনা জয়ের পরেই নীরজের ব্র্যান্ড ভ্যালু ৩০ লক্ষ থেকে একধাপে বেড়ে ৩ কোটি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে এক্সন মোবাইল, জিলেট, মাস্কেল ব্লেজের মতো সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন চোপড়া।

নীরজের সঙ্গে যুক্ত হতে পারে যারা

নীরজের সঙ্গে যুক্ত হতে পারে যারা

ইতিমধ্যেই বেশকিছু ব্যবসায়ীক সংস্থা নীরজ চোপড়ার সঙ্গে সংযুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। অনলাইন লার্নিং অ্য়াপ বাইজু, টায়ার কোম্পানি এমআরএফ, গাড়ির সংস্থা মাহিন্দ্রা ভারতীয় অ্যাথলিটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে বলে খবর। বর্তমানে বিরাট কোহলি, এমএস ধোনি, সচিন তেন্ডুলকর ছাড়াও কেএল রাহুল, রবিচন্দ্রণ অশ্বিনের মতো ক্রিকেটার, পিভি সিন্ধুর মতো শাটলার এবং বিশ্বজয়ী দাবাড়ু বিশ্বনাথন আনন্দ মার্কেটিং গুরুদের ব্র্যান্ড এনডোর্সমেন্টের শীর্ষ তালিকায় রয়েছে। তাতে নীরজ চোপড়ার নামও অন্তর্ভূক্ত হতে চলেছে।

নীরজকে উপঢৌকন

নীরজকে উপঢৌকন

টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াকে এক বছরের জন্য নিজেদের সব উড়ানের যাত্রা বিনামূল্য করে দেওয়ার কথা ঘোষণা করেছেস ইন্ডিগো এয়ারলায়েন্স। মাহিন্দ্রা সংস্থার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সোনার ছেলে নীরজকে একটি XUV 700 উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন। যার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+