Tokyo Olympics : ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ালেন মানু, ২৫ মিটার পিস্তলে দুর্দান্ত লড়াই ভারতীয় শুটারের

Tokyo Olympics : ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ালেন মানু, ২৫ মিটার পিস্তল ইভেন্টে দুর্দান্ত লড়াই

পরপর ব্যর্থতা। তা নিয়ে নানা কথা ও সমালোচনার পাহাড়। সেসব পেরিয়ে এবার ঘুরে দাঁড়ানোর আভাস দিলেন মানু ভাকের। টোকিও অলিম্পিকের মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের কোয়ালিফিকেশন প্রিসিসনে পঞ্চম হলেন ভারতের ১৯ বছরের শুটার। একই ইভেন্টে ২৫তম স্থান দখল করেছেন ভারতের রাহি স্বর্ণবত।

Tokyo Olympics : ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ালেন মানু, ২৫ মিটার পিস্তলে দুর্দান্ত লড়াই ভারতীয় শুটারের

১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে ব্যর্থ হয়েছিলেন ভারতের মানু। তা নিয়ে নানা মহলে নানা কথা উঠেছিল। মানু সহ সৌরভ চৌধুরী, অভিষেক ভার্মা, এলাভেলিন ভালারিভানদের পারফরম্যান্সও ভারতীয় ক্রীড়াপ্রেমীদের হতাশ করেছিল। যে শুটারদের কাছ থেকে টোকিও অলিম্পিকে পদক আশা করা হয়েছিল, তাঁদের শোচনীয় ব্যর্থতার ময়নাতদন্ত করার কথা জানিয়েছিল দেশের জাতীয় রাইফেল ফেডারেশন বা এনআরএআই।

সেই আবহেই টোকিও গেমসে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের কোয়ালিফিকেশন প্রিসিসনে নেমেছিলেন মানু ভাকের। ইভেন্টের শুরুটা ততটা আহামরি না হলেও ধীরে ধীরে নিজেকে লড়াইয়ে ফেরান ১৯ বছরের মহিলা শুটার। পঞ্চম স্থানে আজকের প্রতিযোগিতা শেষ করেন মানু। ২৯২ পয়েন্ট তিনি অর্জন করেন। একই ইভেন্টের ২৫তম স্থান দখল করেছেন ভারতের রাহি স্বর্ণবত। ২৮৭ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে।

ক্রোয়েশিয়া বিশ্বকাপের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন রাহি। সে নিরিখে তাঁর আজকের পারফরম্যান্সে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা খুব একটা সন্তুষ্ট নন। টোকিও অলিম্পিকের ২৫ মিটার পিস্তলের কোয়ালিফিকেশন প্রিসিসনের তিন ধাপে যথাক্রমে ৯৭, ৯৭, ও ৯৮ পয়েন্ট অর্জন করেন মানু। তার মধ্যে ৯টি ইনার ১০এস রয়েছে। অন্যদিকে তিন ধাপ থেকে ৯৬, ৯৭ ও ৯৪ পয়েন্ট অর্জন করেন রাহি।

শুক্রবার মহিলাদের ২৫ মিটার পিস্তলের র‌্যাপিড কোয়ালিফিকেশন ইভেন্টে অংশ নেবেন ভারতের মানু ভাকের ও রাহি স্বর্ণবত। ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+