Tokyo Olympics : হকিতে সোনা জয়ের আশা শেষ মনপ্রীতদের, বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হার ভারতের

Tokyo Olympics : হকির ফাইনালে উঠতে ব্যর্থ ভারত, বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হার মনপ্রীতদের

৪১ বছর পর খুব কাছে গিয়েও টোকিও অলিম্পিকের ফাইনালে পৌঁছতে পারল না ভারতের পুরুষ হকি দল। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ৫-২ গোলের হার হজম করতে হল মনপ্রীত সিংদের। প্রতিপক্ষকে লাগাতার পেনাল্টি কর্নার দেওয়া এবং সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হল ভারতীয় পুরুষ হকি দল। যদিও পদক জয়ের সম্ভাবনা থেকে বেরিয়ে যায়নি মেন ব্লু। ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করতে পারবেন হার্দিক সিংরা।

প্রথম কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই

প্রথম কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই

ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২ মিনিটের মাথায় হাসিল করা পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। বিশ্বের দুই নম্বর দলের বিরুদ্ধে ওই কোয়ার্টারেই ম্যাচে ফিরে আসে ভারত। ৭ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে দেশকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং। ৮ মিনিট পরেই অমিত রুহিদাসের বাড়ানো বল থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং। ওই কোয়ার্টারে আরও পেনাল্টি কর্নার পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি ভারত। সুযোগ হাতছাড়া করে বেলজিয়ামও। ফলে ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথম কোয়ার্টার শেষ করেন মনপ্রীত সিংরা।

দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারেও কড়া মোকাবিলা

দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারেও কড়া মোকাবিলা

ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারেও দুই দলের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই হয়। ভারত বল পসেসন বেশি পেলেও গোল করার সুযোগ বেশি তৈরি করে বেলজিয়াম। হরমনপ্রীতদের থেকে অনেক বেশি পেনাল্টি কর্নার আদায় করে বিশ্বের দুই নম্বর পুরুষ হকি দল। ১৯ মিনিটের মাথায় তার একটি থেকে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরায় আলেকজান্ডার হেন্ড্রিক্স। ২-২ ফলাফলে শেষ হয় ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার। ম্যাচ জিততে মরিয়া দুই দলই তৃতীয় কোয়ার্টারে গোল পাওয়ার লক্ষ্যে মরিয়া হয় ঝাঁপায়। পরপর একাধিক পেনাল্টি কর্নার পেলেও ভারতীয় ডিফেন্ডারদের দক্ষতায় তা থেকে সফলতা পেতে ব্যর্থ হয় বেলজিয়াম। অন্যদিকে সংখ্যায় কম পাওয়া পেনাল্টি কর্নার গোলে রূপান্তরিত করতে পারেনি ভারও।

পেনাল্টি কর্নারে বিদ্ধ ভারত

পেনাল্টি কর্নারে বিদ্ধ ভারত

চতুর্থ কোয়ার্টারে বলের দখল ভারতের কাছে থাকলেও আক্রমণে ঝাঁঝ বাড়ায় বেলজিয়াম। চাপে পড়ে নড়বড়ে হয়ে যায় ভারতীয় রক্ষণভাগ। প্রতিপক্ষকে পরপর পেনাল্টি কর্নার উপহার দিতে থাকে মেন ইন ব্লু। তারই ফায়দা লুটে নেয় বেলজিয়াম। ম্যাচের ৪৯ মিনিটের মাথায় গোল করে বিশ্বের দুই নম্বর দলকে এগিয়ে দেন আলেকজান্ডার হেন্ড্রিক্স। ৫৩ মিনিটের মাথায় পেনাল্টি কিক থেকে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান তিনিই। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়ে যান বেলজিয়ামের হেন্ড্রিক্স। ম্যাচের শেষ মুহুর্তে মাঠের বাইরে যেতে হয় ভারতীয় গোলরক্ষর শ্রীজেসকে। সেই সুযোগে ৬০ মিনিটের মাথায় গোল করে ম্যাচে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন জন-জন ডোমেন।

ব্রোঞ্জ পদকের ম্যাচ

ব্রোঞ্জ পদকের ম্যাচ

বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনাল হেরে যাওয়া ভারতের পুরুষ হকি দল টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। এবার ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবেন মনপ্রীত সিংরা। আগামী ৫ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাতটায় হবে ওই ম্যাচ। অস্ট্রেলিয়া এবং জার্মানির মধ্যে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচেরে পরাজিত দলের সঙ্গে ভারতের মোকাবিলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+