Tokyo Olympics : রোয়িংয়ে লড়েও মেডেল যুদ্ধের বাইরে ভারতীয় জুটি, অর্জুন-অরবিন্দের ইতিহাস
অন্যদিকে যোগ্যতা অর্জন পর্বে সাড়া জাগানো ভারতীয় জুটি লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টের এ/বি দুই সেমিফাইনালে একেবারে মুখ থুবড়ে পড়েছে বলা চলে। ৬ দলের প্রতিযোগিতার সর্বশেষ স্থানে প্রতিযোগিতা শেষ করেন অর্জুন ও অরবিন্দ।
রোয়িং ইভেন্টেও শেষ হল ভারতের আশা। পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেল অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংয়ের জুটি। ৬ দলের লড়াইয়ে ষষ্ঠ স্থানে প্রতিযোগিতা শেষ করতে সক্ষম হন ভারতীয়রা। পঞ্চম স্থানে শেষ করা প্রতিযোগীদের থেকে সময়ের ব্যবধান অনেকটাই বেশি থাকে ভারতীয় জুটি। যদিও অলিম্পিকের রোয়িংয়ে এত ভাল ফলাফল ভারত এর আগে কোনওদিন করেনি। ফলে এ এক ইতিহাস।

রোয়িং ইভেন্টে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসের এ/বি দুই সেমিফাইনালে প্রথম স্থান দখল করে আয়ারল্যান্ড। তাদের সময় লাগে ৬ মিনিট ০৫.৩৩ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা ইতালির রেস শেষ করতে ৬ মিনিট ০৭.৭০ সেকেন্ড সময় লাগে। তৃতীয় স্থানে এই সেমিফাইনাল শেষ করেন বেলজিয়ামের প্রতিযোগীরা। এই তিন দলই ইভেন্টের ফাইনাল 'এ'-তে পৌঁছনোর সুযোগ পায়। যারা বৃহস্পতিবার ইভেন্টের অন্য সেমিফাইনাল-জয়ীদের সঙ্গে লড়াই করবে।
অন্যদিকে যোগ্যতা অর্জন পর্বে সাড়া জাগানো ভারতীয় জুটি লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টের এ/বি দুই সেমিফাইনালে একেবারে মুখ থুবড়ে পড়েছে বলা চলে। ৬ দলের প্রতিযোগিতার সর্বশেষ স্থানে প্রতিযোগিতা শেষ করেন অর্জুন ও অরবিন্দ। ৬ মিনিট ২৪.৪১ সেকেন্ড সময় নেন তাঁরা। নিয়ম অনুযায়ী ইভেন্টের প্রতি সেমিফাইনালের শেষ তিন দলকে ফাইনাল 'বি'-তে অংশ নিতে হবে। যদিও এই রাউন্ডে ক্রমতালিকার হেরফের ছাড়া আর কিছুই করতে পারবেন ভারতীয় রোয়াররা।
এই রাউন্ডেও বাউয়ারের ভূমিকা পালন করেন অর্জুন লাল জাট। স্ট্রোকারের ভূমিকা পালন করেন অরবিন্দ সিং। যাঁরা হিটে নিয়ে পঞ্চম স্থান দখল করেছিলেন। ১৫০০ মিটার মার্ক পর্যন্ত পিছিয়ে থাকার পর ৫০০ মিটারে গতি বাড়িয়ে পঞ্চম স্থান দখল করার পাশাপাশি রেপেচেজস রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ভারতের অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং। উল্লেখ্য এর আগে অলিম্পিকের রোয়িং ইভেন্টের সেমিফাইনালে পৌঁছতে পারেনি ভারত। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের ১৮তম স্থানে শেষ করেছিলেন ভারতের মনজিৎ সিং ও সন্দীপ কুমার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications