National Sports Day: ইতিহাসের আলোকে ফিরে দেখা জাতীয় ক্রীড়া দিবস, ক্রীড়াবিদদের বার্তা মোদীর
National Sports Day 2023: ভারত বরাবরই ক্রীড়াপ্রেমী একটা দেশ। ফুটবল, ক্রিকেট হোক বা হকি, খেলা নিয়ে ভারতবাসীর উৎসাহের অন্ত নেই। ২৯ অগাস্ট দেশজুড়ে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। কিন্তু কেন এদিনেই ক্রীড়া দিবস পালন করা হয়? এর পি্ছনে রয়েছে কোন ইতিহাস? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২৯ অগাস্ট হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বতম নক্ষত্র বলা হয় ধ্যানচাঁদকে। ভারতীয় খেলাধুলায় তাঁর অবদান অনস্বীকার্য়। তাই তাঁর জন্মদিনটিকে স্মরণ রেখে দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালন করা হয়।

১৯০৫ সালের ২৯ সে আগস্ট এলাহাবাদে জন্ম গ্রহণ করেন তিনি। তার বাবা সেনাবাহিনী তে চাকরি করতেন । সেই সূত্রে ছোটবেলাতেই ঝাঁসি তে চলে আসেন ধ্যানচাঁদের পরিবার। তার বাবা সেনাবাহিনী তে নিয়মিত হকি খেলতেন। ধ্যান চাঁদ ছোটবেলা তে চাননি যে তিনি বড়ো হয়ে হকি খেলোয়াড় হবেন । বরং তিনি খেলাধুলার মধ্যে পছন্দ করতেন কুস্তি কেই ।
মাত্র ১৬ বছর বয়সে ১৯২২ সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন ধ্যানচাঁদ। সময়ের অভাবে রাতের দিকে অনুশীলনে মগ্ন থাকতেন কিংবদন্তি এই হকি তারকা। রাতের দিকে অনুশীলন করতেন বলে তাঁর সতীর্থরা 'চাঁদ' নামে সম্বোধন করতেন ধ্যানচাঁদকে।
𝐋𝐞𝐠𝐞𝐧𝐝. 𝐋𝐞𝐠𝐚𝐜𝐲. 𝐋𝐞𝐬𝐬𝐨𝐧𝐬
— Anurag Thakur (@ianuragthakur) August 29, 2023
Paid my tributes to the wizard of Indian Hockey, Major Dhyan Chand Ji on #NationalSportsDay at National Stadium, Delhi
On this special occasion, we are launching key initiatives on #IndianSports. Join me today to find out!… pic.twitter.com/hhuyspfhMh
১৯২৮, ১৯৩২, ১৯৩৪ সালের অলিম্পিকে হকি তে সোনা জিতে হ্যাটট্রিক করে ভারতীয় দল । যার মধ্যে বেশিরভাগই অবদান ছিলো ধ্যান চাঁদের । ১৯৪৮ সালে হকি থেকে অবসর নেন তিনি । অবসরের পর কোচিং শুরু করেন ধ্যানচাঁদ। পাতিয়ালা তে জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান দায়িত্ত্ব পালন করেন তিনি। নতুন দিল্লিতে তার নামে একটি জাতীয় হকি স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হয়। ঝাঁসি তে তার নামেই রয়েছে জাতীয় হকি অ্যাকাডেমি ।

দেশের সমস্ত ক্রীড়াবিদদের অবদানকেও এই দিনেই কুর্নিশ জানানো হয়। এই দিনেই রাষ্ট্রপতি অর্জুন, দ্রোণাচার্য পুরস্কার তুলে দেন ক্রীড়াজগতে দেশের কৃতিদের হাতে। হকির জাদুকর ধ্যানচাঁদকে সম্মান জানাতে। কয়েক বছর আগে কিছুদিন আগেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নামকরণ করা হয়েছে।
মহান এই দিনে দেশের সমস্ত ক্রীড়াবিদদের সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
On National Sports Day, my greetings to all sportspersons. India is proud of their contributions to the nation. I pay homage to Major Dhyan Chand Ji as well on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2023
মোদী লিখেছেন, 'যে সমস্ত ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করেছেন, জাতীয় ক্রীড়া দিবসে আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। জন্মবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাচ্ছি মেজর ধ্যানচাঁদ জিকে।' এদিন ধ্যানচাঁদের মূর্তিতে মাল্যদান করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications