মাত্র ৮০ সেকেন্ডে ম্যাচ জিতে সোনা জয়ে নতুন রেকর্ড সুশীল কুমারের
এদিন ম্যাচ শুরুর ৮০ সেকেন্ডের মধ্যে সুশীল ম্যাচ জিতে সোনা নিজের দখলে করে নেন।
সুশীল কুমার সোনা জিতবেন তা ভারতবাসী হিসাবে প্রায় সিংহভাগ মানুষ ধরে নিয়েছিলেন। আগের দুবার অর্থাৎ ২০১০ ও ২০১৪ সালে সুশীল ভারতকে কুস্তিতে সোনা এনে দেন। ফলে তাঁকে ঘিরে শুধু পদক নয়, সোনা জয়ের স্বপ্ন ছিলই।

তবে যে দক্ষতা ও দ্রুততার সঙ্গে সুশীল এদিন পদক জিতলেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এদিন ম্যাচ শুরুর ৮০ সেকেন্ডের মধ্যে সুশীল ম্যাচ জিতে সোনা নিজের দখলে করে নেন।
দক্ষিণ আফ্রিকার জোহানেস বোথাকে ১০-০ ব্যবধানে পিছনে ফেলে দেন সুশীল। ফলে 'টেকনিক্যাল সুপিরিওরিটি' পেয়ে তখনই তিনি বিজয়ী ঘোষিত হয়েছেন। এদিন একটিও বাউটে সুশীল কোনও পয়েন্ট বিপক্ষকে দেননি।
২০১০ সালে ভারতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ৬৬ কেজি বিভাগে সুশীল কুমার নয়াদিল্লিতে সোনা জেতেন। ২০১৪ সালে স্কটল্যান্ডের গ্লাসগো-তেও ৭৪ কেজি বিভাগে সোনা জেতেন সুশীল।
সুশীলই একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি দুটি অলিম্পিক মেডেল পেয়েছেন। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে কুস্তিতে সোনা ব্রোঞ্জ জিতে ১৯৫২ সালের পর থেকে প্রথম ভারতীয় কুস্তিগীর হিসাবে রেকর্ড করেন সুশীল। ২০১২ লন্ডন অলিম্পিকে রুপো জেতেন তিনি।












Click it and Unblock the Notifications