অবসরের ঘোষণা করলেন সুনীল ছেত্রী! কবে খেলবেন শেষ আন্তর্জাতিক ম্যাচ?
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী অবসরের কথাা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ছয় জুন কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাল ২০২৬-এর কোয়ালিফায়ারের পরে তিনি অবসর নেবেন। অবসর নিলে গত কুড়ি বছরের তাঁর গৌরবময় ফুটবল ক্যারিয়ারে পর্দা নেমে আসবে।
দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়ক থাকা সুনীল তাঁর সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত কাতারকে পিছনে ফেলে ভারত বর্তমানে গ্রুপ এ-তে চাার পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

৩৯ বছর বয়সী সুনীল ছেত্রী এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, গত ১৯ বছরে তিনি যে অনুভূতি স্মরণ করছেন, তা হল দায়িত্ব, চাপ এবং অপরিমেয় আনন্দের একটি সুন্দর সমন্বয়।
তিনি আরও বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি কখনই ভাবেননি, খেলাগুলি তিনি দেশের হয়ে খেলেছেন। গত দেড়মাসে তিনি অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। কারণ তিনি সিদ্ধান্ত দিকে এগিয়ে যাচ্ছিলেন, যে পরবর্তী ম্যাচটি তাঁর শেষ ম্যাচ হতে চলেছে।
সুনীল ছেত্রী বলেছেন, তিনি জাতীয় দলের সঙ্গে প্রশিক্ষণ করেছেন। আর কুয়েতের বিপক্ষে খেলাটি চাপের। কারণ পরের রাউন্ডে যেতে ভারতের তিন পয়েন্ট প্রয়োজন। যা ভারতের কাছে গুরুত্বপূর্ণও বটে।
তিনি আরও বলেছেন, চাপ অনুভব করছেন না। কারণ জাতীয় দলের সঙ্গে তিনি আর ১৫-২০ দিন। কুয়েতের বিপক্ষে ম্যাচটি তাঁর শেষ ম্যাচ।
I'd like to say something... pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
গত মার্চে সুনীল ছেত্রী ভারতের হয়ে ১৫০ তম ম্যাচটি খেলেন গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি গোলও করেন। ভারত অবশ্য সেই ম্যাচে হেরে গিয়েছিল ১-২-এ।
২০০৫-এ ভারতের হয়ে প্রথম খেলেন সুনীল ছেত্রী। দেশের হয়ে তিনি ৯৪ টি গোল করেছেন। তিনি ভারতের সর্বকালের সর্বোচ্চ স্কোরার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পরে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে গোল স্কোরারদের তালিকায় তিনি হলেন তৃতীয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications