Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Paralympics 2024: ওজন কমাতে মিষ্টি খাওয়া ছাড়েন, চোটকে সঙ্গী করেই প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা সুমিতের

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া সোনা জিতেছিলেন। কিন্তু প্যারিসে সোনা ধরে রাখতে পারেননি। প্যারিস গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোতে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। নীরজের মতো প্যারিসে সুমিত আন্তিলের থেকে সোনার প্রত্যাশা ছিল দেশবাসীর।। টোকিও প্যারালিম্পিক্সের সাফল্যের প্যারিসেও ধরে রাখতে সক্ষম হলেন সুমিত।

নীরজের মতোই তাঁকে মাঝের এই সময়টায় চোট আঘাতের সমস্যায় পড়তে হয়েছিল। এক বছরেরও বেশি সময় ধরে পিঠের চোটের সমস্যা ভুগিয়েছে তাঁকে। কিন্তু তাতে প্যারিসের প্রস্তুতিতে খামতি থাকেনি। ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয়ের পর জানিয়েছেন কোন পথে এসেছে তাঁর দ্বিতীয় সোনা?

Paris Paralympics 2024

২৬ বছর বয়সী সুমিতকে অনেক আত্মত্যাগ করতে হয়েছিল এই সাফল্যের জন্য। চোটের সমস্যা তো ছিলই সঙ্গে দোসর দ্রুত ওজন বৃদ্ধি। ওজন বৃ্দ্ধির কারণে মিষ্টি খাওয়া ছেড়ে দেন। পিঠের চোটের কারণে তাকে কঠিন সমস্যার মুখে পড়তে হয়। চিনের হ্যাংজুতে এশিয়ান প্যারা গেমসের আগে থেকেই এই সমস্যা শুরু হয়। তা সত্বেও প্যারা এশিয়ান গেমসে তিনি সোনা জিতেছিলেন।

তার ফিজিওর পরামর্শে, সুমিত মিষ্টি খাওয়া ছেড়ে দেন, কঠোর প্রশিক্ষণের নিয়ম অনুসরণ করেন এবং মাত্র দুই মাসে প্রায় ১২ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেন। পদক জয়ের পর এগুলি তাঁর কাছে মিষ্টি আত্মত্যাগ। সেই সঙ্গে রাতের রাত তাঁকে নিদ্রাহীন কাটাতে হয়।

প্যারিসে সোনা জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমিত বলেন, আমি প্রায় ১০-১২ কেজি ওজন কমিয়েছি। আমার ফিজিও, ভিপিন ভাই আমাকে বলেছিলেন যে ওজন আমার মেরুদণ্ডে চাপ দিচ্ছে। তাই, আমি মিষ্টি খাওয়াই ছেড়ে দিলাম, যা আমার প্রিয় ছিল এবং সঠিক খাওয়ার দিকে মনোনিবেশ করলাম।'

একইসঙ্গে সুমিত আরও বলেন, 'আমি ১০০ শতাংশ ফিট ছিলাম না। আমার ইভেন্ট শুরুর আগে আমাকে ব্যাথা কমানোর ঔষধ খেতে হয়েছিল, এমনকি প্রশিক্ষণের সময়ও, আমি আমার পুরো ফিট থাকতে পারেনি। ভারতে ফেরার পর প্রথম অগ্রাধিকার হচ্ছে আমার পিঠ ঠিক করা কারণ আমার যে ধরনের চোট আছে তাতে বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ।

এর পাশাপাশি সুমিত উল্লেখ করেছেন, "প্রতিযোগিতাগুলি পর পর থাকায়, আমি ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি এবং আমার পিঠ রক্ষা করার জন্য ক্রমাগত সতর্কতা অবলম্বন করেছি। আমি প্রতিদিন সতর্ক থেকেছি যাতে চোটের সমস্যা না বৃদ্ধি পায়। অবশেষে আমি আমার লক্ষ্যপূরণ করতে সক্ষম হয়েছি।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+