৬০টি সোনা-সহ ২৩৩টি পদক, শীর্ষে ভারত! আইপিএল-রোশনাই মুখ ঢাকল অলিম্পিক সাফল্যের
২০১৯ আবুধাবি বিশেষ অলিম্পিকে ভারতীয় দল ৬০ টি সোনা জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে। কিন্তু আইপিএল আসছে, তাই এই নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না।
৬০টি সোনা, ৮৩টি রূপো ও ৯০টি ব্রোঞ্জ - সব মিলিয়ে ২৩৩টি পদক। এটাই ২০১৯ আবুধাবি বিশেষ অলিম্পিকে ভারতের সাফল্যের খতিয়ান। মঙ্গলবার রাত পর্য়ন্ত পদ তালিরকার শীর্ষে ভারতই। কিন্তু দেশে এই অলিম্পিক সাফল্য নিয়ে কারোর কোনও হেলদোল নেই, এসে গিয়েছে আইপিএল। বাকি সব খেলা এখন পিছনে।

শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা থাকা ক্রীড়াবিদদের নিয়ে ১৯৬৮ সাল থেকে প্রতি ৪ বছর অন্তর বসে এই বিশেষ অলিম্পিকের আসর। বিশঅবের ১৭৩টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই বারের প্রতিযোগিতার আসর বসেছে আরব আমিরশাহির আবু ধাবি শহরে।
এই প্রতিযোগিতায় এখনও অবধি ভারত মেডাল জিতেছে অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক্স, সাইক্লিং, জুডো, পাওয়ারলিফটিং, টেবিল টেনিস, রোলার স্কেটিং, ব্য়াডমিন্টন, বাস্কেটবল ট্র্যাডিশনাল, হ্য়ান্ডবল ট্র্যাডিশনাল ও সেবেন সাইড মহিলা ফুটবলে।
এতসব বৈচিত্রপূর্ণ ক্রীড়া ইভেন্ট থেকে পদক এনেছে ভারত। সুপ্রীত সিং, ঋষভ জৈন, প্রিয়া প্রকাশ গাবা, মানালি মনোজ, জীতেন্দ্র পাওয়াল-রা নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করে দেশকে গর্বিত করেছেন। কিন্তু তা নিয়ে কারই বা মাথা ঘামানোর সময় রয়েছে?
দরজায় কড়া নাড়ছে আইপিএল। ক্রিকেট নিয়ে কোনও অসূয়া না থাকলেও যে দেশ গর্ব করে বৈচিত্রের মধ্যে ঐক্যের, সেই দেশ ক্রীড়া জগতে বৈচিত্র্য থাকাটা কাম্য।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications