করোনো ভাইরাসের জেরে দিল্লির শ্যুটিং বিশ্বকাপ থেকে সরল চিন সহ ৬ দেশ
করোনো ভাইরাসের জেরে দিল্লির শ্যুটিং বিশ্বকাপ থেকে সরল চিন সহ ৬ দেশ
করোনা ভয়াবহ দাপটের প্রভাব পড়ল দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা শ্যুটিং বিশ্বকাপে। প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালো নোবেল করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিবেশী চিন। বিশ্বকাপ বাতিল করেছে আরও পাঁচ দেশ। ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র তরফে এ কথা জানানো হয়েছে।

আইএসএসএফ বিশ্বকাপ
আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে আইএসএসএফ বিশ্বকাপ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। দিল্লির কারনি সিং শ্যুটিং রেঞ্জে এই প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।

অংশ নেবে না চিন
চিনে করোনা ভাইরাসের প্রভাব মাত্রা ছাড়িয়েছে। সে দেশে ইতিমধ্যেই ২৬৬৩ জন মানুষের মৃত্য হয়েছে বলে খবর। আক্রান্তের সংখ্যা প্রায় আশি হাজার। চিনের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপেও থাবা বসিয়েছে করোনা। সমস্যা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিন এই প্রতিযোগিতায় অংশ নেবে না বলে জানিয়েছে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।

চিন ছাড়া পাঁচ দেশ
চিন তো বটেই, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাইওয়ান,হংকং, মাকাও, উত্তর কোরিয়া ও তুর্কমেনিস্তান দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা আইএসএসএফ বিশ্বকাপ অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে না পাকিস্তানও। কোচের সঙ্গে বনিবনা না হওয়ায়, পাক শ্যুটাররা দিল্লিতে আসতে অস্বীকার করেছে বলে খবর।

খেলবে কারা
দিল্লিতে আয়োজিত এই শ্যুটিং বিশ্বকাপে ভারত তো অংশ নেবেই। দেশের শ্যুটারদের কাছে মেডেলও আশা করছে ক্রীড়া মহল। ভারতীয় শ্যুটারদের কাছে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে জার্মানি। সে দেশের শ্যুটাররা এই বিশ্বকাপে অংশ নেবেন বলে জানানো হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications