সিন্ধু ও শ্রীকান্ত ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে, বিদায় নিলেন লক্ষ্য
ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মিশ্র দিন গেল। লক্ষ্য সেন প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন কিদাম্বি শ্রীকান্ত ও পিভি সিন্ধু। প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছে গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলির জুটি।
রোহন কাপুর ও সিক্কি রেড্ডির জুটি মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছে। মালবিকা বান্সোড় বিশ্বের ১ নম্বর তারকার বিরুদ্ধে ভালো লড়াই দিলেও জয় ছিনিয়ে নিতে পারেননি।

দু-বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু দুবাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় খেলছেন অষ্টম বাছাই হিসেবে। আজ তিনি স্ট্রেট গেমে হারিয়ে দিলেন তাইওয়ানের ওয়েন চি সুকে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হলো। প্রথম গেমে স্কোর একটা সময় ছিল ১৪-১৪। সেখান থেকে সিন্ধু জেতেন ২১-১৫ ব্যবধানে। দ্বিতীয় গেম সিন্ধু জেতেন ২২-২০ ব্যবধানে। খেলা চলে ৪৬ মিনিট।
সিন্ধু এই মুহূর্তে বিশ্বের ১১ নম্বর শাটলার। তিনি যাঁকে হারালেন তিনি বিশ্বের ১৭ নম্বর। বেশ কঠিন চ্যালেঞ্জ সামলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া সিন্ধুর সামনে এরপর আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পরের রাউন্ডে তিনি খেলবেন বিশ্বের ৯ নম্বর চিনের হান ইউয়ের বিরুদ্ধে।

পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। বিশ্বের ২৭ নম্বর আদনান ইব্রাহিমকে তিনি হারিয়েছেন ২১-১৩, ২১-৮ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে তাঁরও শক্ত প্রতিপক্ষ। শ্রীকান্ত খেলবেন চতুর্থ বাছাই জাপানের কোদাই নারাওকার বিরুদ্ধে।
গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি মহিলাদের ডাবলসে হারালেন ইন্দোনেশিয়ার লেনি তিরা মায়াসারি ও রিবকা সুগিয়ার্তোর জুটিকে। খেলার ফল ১৭-২১, ২১-১৭, ২১-১৮। রোহন কাপুর ও সিক্কি রেড্ডি মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন। তাঁরা হারালেন চান পেং সুন ও চিয়া ই সিকে। খেলার ফল ২১-১২, ২১-১৬।

পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান সিঙ্গাপুরের লো কিয়ান ইউয়ের কাছে পরাস্ত হয়ে। মহিলাদের সিঙ্গলসে মালবিকা বান্সোড় খেলতে নেমেছিলেন শীর্ষবাছাই আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। তিনি ৪৬ মিনিটের লড়াইয়ে পরাস্ত হলেন ২৩-২৫, ১৯-২১ ব্যবধানে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications