যুদ্ধবিমানের ককপিটে ব্যাডমিন্টন তারকা, তেজস যুদ্ধবিমান এয়ার-শো-তে অংশ নিলেন পিভি সিন্ধু
তাঁর গড়া কীর্তিকে উড়ন্ত পাখির সঙ্গেই তুলনা টানেন অনেকে। কারণ গত কয়েক বছরে ব্যাডমিন্টন সার্কিটে পিভি সিন্ধু এমন কিছু নজির স্থাপন করেছেন যে তাঁকে এখন অনেকে এভাবেই কুর্ণিশ করে।
তাঁর গড়া কীর্তিকে উড়ন্ত পাখির সঙ্গেই তুলনা টানেন অনেকে। কারণ গত কয়েক বছরে ব্যাডমিন্টন সার্কিটে পিভি সিন্ধু এমন কিছু নজির স্থাপন করেছেন যে তাঁকে এখন অনেকে এভাবেই কুর্ণিশ করে। তবে, এবার আর কারোর কথা বা ভাবনা-তে নয়, সিন্ধু এবার সত্যি সত্যি বিমান নিয়ে পাড়ি জমালেন আকাশের কোলে। তাও আবার যে সে বিমান নয়, ভারতীয় বায়ু সেনার তেজস যুদ্ধ বিমান।
শনিবার বেঙ্গালুরুর 'এরো ইন্ডিয়া এয়ার শো'-তে এই তেজস যুদ্ধ বিমান নিয়ে-ই আকাশে পাড়ি জমালেন পিভি সিন্ধু। তবে, তাঁর সঙ্গে ছিলেন বায়ু সেনার একজন পাইলট। যিনি বসেছিলেন মূল পাইলটের আসনে। আর সিন্ধু ছিলেন কো-পাইলটের আসনে। আসনে বায়ু-সেনার এটা বিশেষ সম্মান প্রদর্শন এমন বিশিষ্ট নাগরিকদের প্রতি, যাঁরা কোনও না কোনও ভাবে দেশকে গর্বিত করেছেন।
Badminton player PV Sindhu waves as she is about to take off for a sortie in the indigenous Light Combat Aircraft - Tejas in Bengaluru. #AeroIndia2019 pic.twitter.com/KvYkPLiGT5
— ANI (@ANI) February 23, 2019
Shuttler PV Sindhu waves as she is about to take off for a sortie in the indigenous Light Combat Aircraft - Tejas in Bengaluru. #AeroIndia2019 pic.twitter.com/w6G6nx6N2n
— ANI (@ANI) February 23, 2019
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার
Click it and Unblock the Notifications