ISSF World Cup: মিশরে ভারতের মুখ উজ্জ্বল করলেন সৌরভ, দেশকে সোনা এনে দিলেন বিশ্বকাপের মঞ্চ থেকে

মিশরে ভারতের মুখ উজ্জ্বল করলেন সৌরভ, দেশকে সোনা এনে দিলেন বিশ্বকাপের মঞ্চ থেকে

আএসএসএফ বিশ্বকাপে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন তারকা শ্যুটার সৌরভ চৌধুরি। মঙ্গলবার কায়রোয় অনুষ্ঠিত এই ইভেন্টে স্বর্ণ পদক জয়ের ম্যাচে জার্মান প্রতিপক্ষ মাইকেল স্কলডকে ১৬-৬ ব্যবধানে পরাজিত করেন সৌরভ। এটাই চলতি আইএসএসএফ বিশ্বকাপে ভারতের প্রথম পদক।

ISSF World Cup: মিশরে ভারতের মুখ উজ্জ্বল করলেন সৌরভ, দেশকে সোনা এনে দিলেন বিশ্বকাপের মঞ্চ থেকে

দশ মিটার এয়ার ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার প্রতিযোগী আর্টেম চেরনুসোভ। যদিও স্কোর বোর্ডে তাঁর নামের পাশে দেশের পতকা ছিল না। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের উপর রাশিয়ার সেনা যে আঘাত হেনেছে তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়োজক সংস্থার পক্ষ থেকে।

পুরুষদের দশ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জকারী পর্বে ৫৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছিলেন সৌরভ। যার ফলে সেরা আট শ্যুটারের মধ্যে জায়গা করে নিয়ে নক আউট পর্বে পৌঁছান জুনিয়র অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী ১৯ বছর বয়সী এই শ্যুটার।

সেমিফাইনালে ৩৮ পয়েন্ট অর্জন করে গ্রুপ শীর্ষে শেষ করেন সৌরভ এবং জায়গা করে নেন মেডেল ম্যাচে। যদিও মেডেল ম্যাচে শুরুটা ভাল করতে পারেননি সৌরভ। ১৫ রাউন্ডের খেলায় ষষ্ঠ রাউন্ড শেষে চার জন শ্যুটারের মধ্যে সবার শেষে ছিলেন তিনি। যদিও এর পরি প্রত্যাবর্তন করেন এই তরুণ প্রতিভাবান ভারতীয় ক্রীড়াবীদ। নবম রাউন্ড শেষে যৌথ ভাবে শীর্ষে উঠে আসেন সৌরভ।

এই নিয়ে নবন বার আইএসএসএফ বিশ্বকাপের মঞ্চে সোনা জিতলেন সৌরভ চৌধুরি, যার মধ্যে ব্যক্তিগত ইভেন্টে এটি তাঁর তৃতীয় সোনা। এর আগে পর্যন্ত বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে পাঁচটি, পুরুষদের টিম ইভেন্টে একটি এবং ব্যক্তিগত ইভেন্টে দু'টি সোনা জিতেছিলেন সৌরভ। এ দিনই মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এষা সিং, শ্রী সিভিথা এবং রুচিতা ভিনারকর। কায়েরোয় আয়োজিত এই বিশ্বকাপে মোট ৬০টি দেশের ৫০০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+