বিশ্বের ৩ নম্বরকে হারিয়ে চায়না ওপেনের সেমিফাইনালে স্বাত্বিক-চিরাগ জুটি
বিশ্বের ৩ নম্বরকে হারিয়ে চায়না ওপেনের সেমিফাইনালে স্বাত্বিক-চিরাগ জুটি
বিশ্বের তিন নম্বর শাটলিং জুটিকে হারিয়ে চায়না ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। টুর্নামেন্টে ভারতের পদক জয়ের একমাত্র আশাও এখন তাঁরাই।

স্ট্রেট গেমে জয়
চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের তিন নম্বর তথা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চিনের লি জুন হুই ও লিউ য়ু চেনের জুটিকে ২১-১৯, ২১-১৫ ফলে হারিয়েছেন ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। মাত্র ৪৩ মিনিটে শেষ হয়ে খেলা।

একই জুটির বিরুদ্ধে দ্বিতীয় বার
চিনের লি জুন হুই ও লিউ য়ু চেনের জুটিকে এর আগেও স্ট্রেট গেমে হারিয়েছেন ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। একই জুটির বিরুদ্ধে এটি তাঁদের দ্বিতীয় স্ট্রেট গেমে জয়।

সেমিফাইনালে প্রতিপক্ষ
চায়না ওপেনের ফাইনালে ইন্দোনেশিয়ার কেভিন সুকামুলজো ও মার্কাস গিডিওনের মুখোমুখি হবে ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। ম্যাচ জিততে তাঁরা মরিয়া।

থাইল্যান্ড ওপেন জয়
বিশ্বকে চমকে দিয়ে থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয় তাঁদের। তাই এবার আর কোনও ভুল করতে চান না ভারতের স্বাত্বিক ও চিরাগ।

৯ থেকে ৭
এখন বিশ্ব ক্রম তালিকায় ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটির স্থান নয়ে। একের পর এক টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে আগামী সপ্তাহে তাঁরা সাত নম্বরে উঠে আসবেন বলে শোনা যাচ্ছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications