এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের দুটি সোনা, পূজার পর বাজিমাত সঞ্জিতের
দুবাইয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে দুটি সোনা নিয়েই ফিরতে হচ্ছে ভারতীয় বক্সারদের। মহিলাদের মধ্যে পূজা রানি সোনা জয়ের পর আজ শেষ লগ্নে বাজিমাত করলেন সঞ্জিত।

সঞ্জিতের সোনা
৯১ কেজি বিভাগে সঞ্জিতের প্রতিপক্ষ ছিলেন অলিম্পিক্সে রুপোজয়ী কাজাখস্তানের ভাসিলি লেভিট। এবার ফাইনালে সোনা জিতলে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে তাঁর সোনা জয়ের সংখ্যা দাঁড়াত চার। ধারে ভারে এগিয়ে থাকা বক্সারকে অবশ্য এদিন দাঁড়াতেই দিলেন না সঞ্জিত। জিতলেন ৪-১ ব্যবধানে। সেনাবাহিনীতে কর্মরত সঞ্জিত ইন্ডিয়া ওপেনেও সোনা জিতেছিলেন। এদিন শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধেও প্রথম দুটি রাউন্ডেই তিনি এগিয়ে ছিলেন। শেষের দিকে লেভিট মরিয়া চেষ্টা চালালেও ভারতের সোনা জয় আটকাতে পারেননি।

পঙ্ঘলের রুপো
২০১৯ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত ১৩টি পদক জিতেছিল, এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যদিও সোনা জয়ের সংখ্যা দাঁড়িয়ে রইল দুইয়েই। গতকাল মেরি কমের সোনা হাতছাড়া হয়। এদিন বিতর্কিত স্প্লিট ডিসিশনে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় অমিত পঙ্ঘলকে। দ্বিতীয় রাউন্ডের সিদ্ধান্ত নিয়ে ভারত প্রতিবাদ জানালেও তা খারিজ হয়ে যায়। টোকিও অলিম্পিক্সেও নামবেন গতবারের এশিয়ান বক্সিংয়ে চ্যাম্পিয়ন অমিত। এদিন তিনি টুইট করে এই পদক উৎসর্গ করেন তাঁর কোচ অনিল ধনকড়কে। তাঁর ব্যক্তিগত কোচ দুবাইয়ে তাঁর পাশে থাকলে আরও ভালো যে হতো টুইটে সেটাই বুঝিয়েছেন পঙ্ঘল।

রুপো জয় শিবার
অমিতের মতো শিবা থাপাও ৬৪ কেজি বিভাগে ২-৩ ব্যবধানে হেরে যান মঙ্গোলিয়ার বাতারসুখ চিঞ্জোরিগের কাছে। অমিতের মতো থাপাও এশিয়ান গেমসে রুপোজয়ী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালোই লড়াই চালালেও অল্পের জন্য সোনা হাতছাড়া করেন। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন শিবা। যদিও শেষ রাউন্ডে ক্লোজ পাঞ্চিংয়ে পরাস্ত করেন মঙ্গোলিয়ান প্রতিপক্ষ।

প্রস্তুতিতে খামতি
গতকাল মেরি কম (৫১ কেজি), অনুপমা (৮১+ কেজি) ও টুর্নামেন্টে অভিষেক হওয়া লালবুয়াতসাইহি (৬৪ কেজি) রুপো জেতেন। সিমনরনজিৎ কৌর (৬০ কেজি), বিকাশ কৃষ্ণন (৬৯ কেজি), লভলিনা বর্জোহাইন (৬৯ কেজি), জেসমিন (৫৭ কেজি), সাক্ষী চৌধুরী (৬৪ কেজি), মণিকা (৪৮ কেজি), সাওইতি (৮১ কেজি) ও বরিন্দর সিং (৬০ কেজি) ব্রোঞ্জ জেতেন। অতিমারি পরিস্থিতিতে অনুশীলন ব্যাহত না হলে ভারতীয়রা আরও ভালো পারফর্ম করতে পারতেন বলে ভারতীয় দলের কোচিং স্টাফেদের তরফে দাবি করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications