জন্মদিনে ভারতীয় 'শাটল-কুইন'! আইসক্রিম থেকে ক্যারাটে - সাইনা সম্পর্কে এই তথ্যগুলি জানা আছে কি
রবিবার সাইনা নেহওয়ালের ২৯ তম জন্মদিন। ভারতের শাটল-রাণীর সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক।
রবিবার (১৭ মার্চ), ২৯ বছর বয়সে পা দিলেন ভারতীয় ব্যাডমিন্টনের রাণী সাইনা নেহওয়াল। প্রায় একার হাতে তিনিই বিশ্ব মানচিত্রে তুলে ধরেছিলেন ভারতীয় মহিলা ব্য়াটমিন্টনকে। তাঁর পথ ধরেই ভারত পেয়েছে আরেক রত্ন পিভি সিন্ধুকে। বয়সে অনেকটাই ছোট হলেও ২০১৯ সালেও সিন্ধুকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছএন সাইন।
সকলেই জানেন সাইনা হায়দরাবাদের মেয়ে। কিন্তু তাঁর জন্ম কিন্তু হরিয়ানার হিসার শহরে। পড়াশোনা, বড় হয়ে ওঠা, ব্যাডমিন্টন - সবটাই হায়দরাবাদে। এই শহরে না আসলে, হয়ত গোপিচাঁদের অ্যাকাডেমিতেই ভর্তি হওয়া হত না সাইনার। জন্মদিনে ভারতীয় শাটল-কুইনকে নিয়ে এরকমই আরও কিছু অজানা, স্বল্পজানা তথ্য তুলে ধরা হল।

ব্যাডমিন্টন তাঁর রক্তে
সাইনা নেহওয়ালের বাবা-মা দুজনেই কিন্তু ব্য়াডমিন্টন খেলতেন। বাবা ডা. হরবীর সিং নেহওয়াল ছিলেন কলেজ চ্যাম্পিয়ন, আর মা উষা রাণী পৌঁছেছিলেন রাজ্যস্তর অবধি। অনেকটা মায়ের স্বপ্ন সফল করতেই ব্য়াডমিন্টনকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাইনা।

সাইনাই প্রথম
প্রথম ভারতীয় হিসেবে সাইনা বিশ্ব জুনিয়র ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। আবার সিনিয়র স্তরে সাইনাই প্রথম ভারতীয় হিসেবে বিশ্বক্রমে শীর্ষে উঠেছিলেন।

সাইনা ও আইসক্রিম
একেবারে ছোট থেকে সাইনা কীভাবে জয় উদযাপন করেন জানেন? আইসক্রিম খেয়ে। খেলার কারণে, সাধারণত আইসক্রিম-এর মতো খাওয়ার এড়িয়ে চলতে হ সাইনাকে। কিন্তু আইসক্রিম তাঁর খুব প্রিয়। তাই ট্রফি বা মেডাল জিতলে তার উদযাপনে ওই অনিয়মটুকু করে থাকেন সাইনা। একসময় কোচ গোপিচাঁদকেও সাইনার এই আবদার মেটাতে হয়েছে।

রোজগেরে এবং দাতা
ভারতে সবচেয়ে বেশি রোজগেরে ক্রীড়াবিদ অবশ্যই ক্রিকেটাররা। কিন্তু দেশের মধ্যে তাদের বা দিলে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের একজন সাইনা। তবে একই সঙ্গে লোকচক্ষুর আড়ালেই দান-ধ্যানও করে থাকেন অনেক। ২০১৫সালে গোটা বিশ্বের সবচেয়ে চ্যারিটেল ক্রীড়াব্যক্তিত্বদের তালিকা.য় তিনি ১৮তম স্থানে ছিলেন।

মার্শাল আর্টিস্ট সাইনা
সাইনার ফিটনেস তাক লাগানোর মতো। এর অন্যতম কারণ ক্যারাটেতেও তাঁর দক্ষতা কম নয়। অনেকেরই জানা নেই, ভারতের ব্.য়াডমিন্টনের রাণী কিন্তু ক্যারাটেতেও ব্রাউন বেল্ট।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications